রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বগুড়ায় প্রতারক চক্রের সদস্য মা-মেয়ে গ্রেফতার

আলোকিত বগুড়া প্রতিবেদক   মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
520 বার পঠিত
বগুড়ায় প্রতারক চক্রের সদস্য মা-মেয়ে গ্রেফতার

বগুড়ায় সদর উপজেলার কাটনারপাড়া টিপটপ কমিনিউটি সেন্টারের পূর্ব পার্শ্বে মুক্ত ইলেক্ট্রনিক্স এন্ড এসি গ্যালারী ওয়ার্কসপ দোকানের এসি টেকনিশিয়ানকে ডেকে নিয়ে একই এলাকার এনায়েত আলী খান লেনের দেলোয়ার হোসেন দুলালের পাঁচতলা ভবনের ৫ম তলার ভাড়াটিয়া আটক করে।

এরপর এলোপাথাড়ী ভাবে মারপিট করে ছেলা ফুলা জখম করে এবং হত্যার হুমকি দিয়ে সর্বসাকুল্যে ১লক্ষ ৩৯হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে সদর থানায় মামলা করা হয়েছে।


মামলা সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর রাত্রী অনুমান ৮টার সময় বগুড়া সদর থানার কাটনারপাড়া এলাকার এনায়েত আলী খান লেন দেলোয়ার হোসেন দুলালের পাঁচতলা ভবনের ৫ম তলায় বাদী আব্দুল আলীম (৩৩) কে দোকান হইতে এসি ক্রয় করার কথা বলে ডেকে নেয়। এরপর চাঁদাবাজ প্রতারক চক্রের ২ সদস্য শিবগঞ্জ উপজেলার রাজারগাড়ী বর্তমান কাটনারপাড়ার (হাফিজা মুঞ্জিলের ভাড়া বাসা) মেহেদী হাসান বাবু’র স্ত্রী আসামি মা পাপিয়া বেগম (৪০) ও মেহেদী হাসান বাবু’র মেয়ে মারজানা সুলতানা সিফা (১৯) সহ অজ্ঞাতনামার ছেলে আরিফ হোসেন (২০),সজিব (২২) সূত্রাপুর (মার্কাস মসজিদের পিছনে) অজ্ঞাতনামা ২/৩ জনসহ ১নং আসামী পাপিয়া বেগমের ভাড়া নেয়া শয়ন ঘরে নিয়ে বাদীর হাত পা বেঁধে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে ২ লক্ষ টাকা দাবী করে। উক্ত বাদী টাকা দিতে অস্বীকার করলে সকল আসামীগণ পরস্পর যোগসাজস করে পূর্ব পরিকল্পিত ভাবে বাদীর নিকট থেকে স্যামসাং-৮ মডেলের একটি টাচ মোবাইল ফোনে কেড়ে নেয়। যাহার মূল্য অনুমান ৬৯ হাজার টাকা। এক পর্যায়ে আসামীগণ বাদীকে ভয়ভীতি হত্যার হুমকি দিয়ে এনআরবিসি ব্যাংকের এটিএম কার্ড কেড়ে নেয়ে এবং জোরপূর্বক কার্ডের পিন কোড জেনে নেয়। পরবর্তীতে গত ১৩ অক্টোবর রাত্রী অনুমানিক ১টা ৩০মিনিটের সময় এটিএম কার্ড নিয়ে রানা প্লাজা এটিএম বুথ থেকে ৭০সত্তর হাজার টাকা উত্তোলন করে নেয়।

এতে ভুক্তভোগী বাদী জানায় যে,গত ১৩ অক্টোবর বেলা অনুমানিক ১১টার সময় এনআরবিসি ব্যাংকের এটিএম বুথের হট লাইনে কল করে একাউন্টটি বন্ধ করার জন্য অভিযোগ করে। পরবর্তীতে একাউন্ট বন্ধ করে দেয়া হয়। এরপর থেকে উক্ত আসামীগণ একাউন্ট থেকে আর কোন টাকা উত্তোলন করতে পারে নাই। তিনি আরো জানায় পরবর্তীতে আইনগত বিধি-ব্যবস্থা গ্রহণ করতে বগুড়া সদর থানায় হাজির হয়ে একটি মামলা দায়ের করি এবং থানা পুলিশ প্রতারক চক্রের সদস্য মা-মেয়েরসহ ২জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও বাকি ২জন আসামি পলাতক রয়েছে।


এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন এবং জানায় যে, প্রতারক চক্রের ২সদস্য আসামী মা-মেয়েকে গ্রেফতার করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ছাড়াও বাকি ২জন প্রতারক চক্রের আসামি পলাতক রয়েছে তাদেরকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

Facebook Comments Box


Posted ১:০৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!