শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বগুড়ায় পুলিশ প্লাজা উদ্বোধন করলেন আইজিপি আব্দুল্লাহ আল মামুন

নিজস্ব প্রতিবেদক   শনিবার, ০৯ সেপ্টেম্বর ২০২৩
596 বার পঠিত
বগুড়ায় পুলিশ প্লাজা উদ্বোধন করলেন আইজিপি আব্দুল্লাহ আল মামুন

পুলিশ প্লাজা থেকে প্রাপ্ত আয় তাদের পরিবারকে সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

আজ শনিবার দুপুরে বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথায় পুলিশ প্লাজা মার্কেট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন কথা জানান তিনি।


এ সময় প্রধান অতিথি বলেন, বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের মাধ্যমে ১২ হাজারেও বেশি পুলিশ সদস্যদেরকে প্রায় ৭১ কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে। যাদের মধ্যে অকালে মৃত্যুকালীন অনুদান, চিকিৎসা অনুদান ও ছেলেমেয়েদের শিক্ষাবৃত্তি। করোনা মহামারীতে পুলিশ সদস্যরা সামনের সারি থেকে দেশের সেবা করে গেছেন। যার ফলে মাননীয় প্রধানমন্ত্রীর করোনা মোকাবেলা সহজ হয়েছে। বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাষ্ট মাদকাশক্ত নিরাময় কেন্দ্রের মাধ্যমে সামাজিক ভয়াবহ বিপদ থেকে যুব সমাজকে মুক্ত করা হয়েছে।

আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, বগুড়া ব্যবসায়িক কেন্দ্র। আমরা এখানে পুলিশ প্লাজা নামে মার্কেটটি স্থাপন করেছি। এই মার্কেটটি ব্যবসা সফল হবে। এই মার্কেট থেকে আমরা আমাদের পুলিশ পরিবারের সদস্যদের সহযোগিতা করতে পারবো। একই সঙ্গে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে এবং বগুড়াতেও কর্মসংস্থানের ব্যবস্থা হবে।


জঙ্গি তৎপরতা প্রসঙ্গে আইজিপি বলেন, জঙ্গীবাদ ও সন্ত্রাস দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্সের যে নীতি গ্রহণ করেছেন, সেই নীতির আলোকে আমরা দৃঢ়ভাবে কাজ করে চলেছি। আমরা সবাই মিলে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে এনেছি। পুলিশ জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন, যাতে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি হয়। স্থিতিশীল পরিবেশ সৃষ্টির পথ মসৃণ ছিল না, মানুষের নিরাপত্তা বিধানে আমরা দায়িত্ব পালন করছি এতে করে বিভিন্ন সূচকে এগিয়েছে বাংলাদেশ। সব ধরণের ঝুঁকি নিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করছে পুলিশ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পুলিশ সদর দপ্তরের ডিআইজি ফিন্যান্স এস এম মোস্তাক আহমেদ খান এবং অতিরিক্ত ডিআইজি ড. রিয়াজ আলম।


উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জানান, প্রায় পাঁচ বছর আগে পুলিশ প্লাজা স্থাপনের পরিকল্পনা নেয়া হয়। বগুড়াসহ কুমিল্লা, যশোর, কুয়াকাটা ও কক্সবাজারে এই পুলিশ প্লাজা স্থাপনের কাজ শুরু করে সংস্থাটির কল্যাণ ট্রাস্ট।

বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের সাংসদ হাবিবর রহমান এমপি, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি (ফিন্যান্স) আবু হাসান মুহম্মদ তারিক, বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান মিলন।

এসময় মঞ্চে আরো উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার প্রমুখ।

Facebook Comments Box

Posted ৫:১৮ অপরাহ্ণ | শনিবার, ০৯ সেপ্টেম্বর ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!