শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বগুড়ায় পুলিশের উপর হামলা, গ্রেফতার ২

আলোকিত বগুড়া প্রতিবেদক   শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫
388 বার পঠিত
বগুড়ায় পুলিশের উপর হামলা, গ্রেফতার ২

বগুড়ায় এক পুলিশ সদস্যের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক পুলিশ কনস্টেবল গুরুতর আহত হয়ে বর্তমানে মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে বগুড়া পুলিশ অফিস থেকে ডিউটি শেষে মোটরসাইকেল যোগে পুলিশ লাইন্সের উদ্দেশ্যে রওনা হন কনস্টেবল রাজু আহমেদ (৩১)। পথে সদর থানাধীন কলোনী বাজারস্থ সাদিয়া স্টোরের সামনে পৌঁছালে চারজন দুর্বৃত্ত তার পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ ও হামলা চালায়।

‎এ সময় আসামি আলিফ হোসেন ও অর্জুন কুমার তাকে এলোপাথাড়ি মারধর করে আহত করে। পরে টুটুল নামের আরেক হামলাকারী তার গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা চালায় এবং রাকিব নামের অপর আসামি হাতে থাকা বক্সিং রিং দিয়ে তার মাথায় আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। হামলার একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে পুনরায় তাকে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

‎তার চিৎকারে সহকর্মী কনস্টেবল সোলায়মান হোসেন ও রিপন আহমেদসহ স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়।

‎ঘটনার পর আহত পুলিশ সদস্যের সহকর্মীদের সহায়তায় আসামিদের নাম-পরিচয় শনাক্ত করা হয় এবং এ ঘটনায় বগুড়া সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে।

‎বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির আলোকিত বগুড়াকে বলেন, ঘটনার পরপরই দায়েরকৃত মামলায় আসামীদের মধ্যে আলিফ ও অর্জুনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারের অভিযান চলছে।

Facebook Comments Box


Posted ৯:৫৩ অপরাহ্ণ | শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!