শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বগুড়ায় নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৩

আলোকিত বগুড়া রিপোর্ট   শনিবার, ২৩ আগস্ট ২০২৫
230 বার পঠিত
বগুড়ায় নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৩

বগুড়া সদর থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ছাড়াও নাশকতা মামলা রয়েছে।

শনিবার শহরের জলেশ্বরীতলা ও কাহালু পৌর সদর এলাকায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে বগুড়ার আদালতে সোপর্দ করেছে পুলিশ।


গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়া শহরের নাটাইপাড়া ঈদগাহ মাঠ এলাকার আসাদুল ইসলামের ছেলে মামুন শেখ (২৫), একই মহল্লার আবু সাইদের ছেলে নোমান ইবনে সাইদ (২৬) এবং কাহালু সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক রেজবানুল হক রাজু (২৯)। তিনি কাহালু পৌর শহরের সারাই মহল্লার আব্দুর রশিদের ছেলে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান বাসির আলোকিত বগুড়া’কে জানান, গ্রেপ্তার তিনজন বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও নাশকতা মামলার আসামি। গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকেই তারা পলাতক ছিল।


Facebook Comments Box


Posted ১১:২৪ অপরাহ্ণ | শনিবার, ২৩ আগস্ট ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!