বগুড়ায় প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২ তম মৃত্যুবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১০টায় বগুড়া জেলা বিএনপি আয়োজিত ও অ্যাজমা কেয়ার সেন্টারে ভ্যাব এবং শজিমেক শাখার সহযোগিতায় শহরের দত্তবাড়ী এ্যাজমা কেয়ার এন্ড প্রিভেনশন সেন্টারে ফ্রি চিকিৎসা সেবার উদ্বোধন করা হয়।
ফ্রি চিকিৎসা সেবার উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সাবেক এমপি গোলাম মোহাম্মাদ সিরাজ, মোশাররফ হোসেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন, লাভলী রহমান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ-উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল, ড্যাব জেলার সভাপতি ডাঃ শাহ মোঃ শাহজাহান আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, ড্যাব শজিমেক শাখার সভাপতি ডাঃ আফসারুল হাবিব রোজ, জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, বিএনপি নেতা
শেখ তাহা উদ্দিন নাইন, এনামুল কাদির এনাম, ড্যাব জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ ইউনুস আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু হাসান, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, শহর যুবদলের আহ্বায়ক আহসান হাবিব মমি, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু।
এর আগে সকাল ৬টায় জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় পতাকা, দলীয় পতাকা অর্ধ নির্মিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৬ টায় বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুস্প মাল্য অর্পণ ও কালো ব্যাচ ধারন করা হয়। এছাড়া বাদ যোহর বগুড়া জেলার বিএনপির উদ্যোগে বায়তুর রহমান সেন্টাল জামে মসজিদে দোয়া মাহফিল ও শিববাটি অন্ধ হাফিজিয়া মাদ্রাসা এবং পূর্ব পালশা সিরাজ উদ্দিন হাফিজিয়া মাদ্রাসায় এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। বিকাল ৫ টায় দলীয় কার্যালয়ে জেলা বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
Posted ৬:৪৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ মে ২০২৩
Alokito Bogura | Editor & Publisher