শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বগুড়ায় দলীয় কর্মীকে মুঠোফোনে ডেকে নিয়ে হত্যা; জামায়াতের বিবৃতি

আলোকিত বগুড়া প্রতিবেদক   বুধবার, ০৯ এপ্রিল ২০২৫
439 বার পঠিত
বগুড়ায় দলীয় কর্মীকে মুঠোফোনে ডেকে নিয়ে হত্যা; জামায়াতের বিবৃতি

বগুড়া জেলার শেরপুর উপজেলায় জামায়াত কর্মী কাবিল উদ্দিনকে মুঠোফোনে ডেকে নিয়ে হত্যা করার নৃশংস ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।

বুধবার (৯ এপ্রিল) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার উক্ত বিবৃতি প্রদান করেন।


বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, বগুড়া জেলার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের গোসাইবাড়ী গ্রামের জামায়াত কর্মী কাবিল উদ্দিনকে দুর্বৃত্তরা মুঠো ফোনে ডেকে নিয়ে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করার নৃশংস ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

নিহত জামায়াত কর্মী কাবিল উদ্দিনের পরিবারের লোকেরা জানিয়েছেন যে, তাদের এলাকার দুর্বৃত্তদের অন্যায় ও অসৎ কাজে বাধা দেয়ার কারণেই দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তাকে নৃশংসভাবে হত্যা করেছে। জামায়াত কর্মী কাবিল উদ্দিনের হত্যার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য আমি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি।


নিহত কাবিল উদ্দিনকে শহীদ হিসেবে কবুল করার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দোয়া করছি আল্লাহ তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন, আমীন।

Facebook Comments Box


Posted ১০:২৯ অপরাহ্ণ | বুধবার, ০৯ এপ্রিল ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!