বগুড়ায় ট্রেনের ধাক্কায় সরকারি আজিজুল হক কলেজের অনার্স হিসাব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম মুস্তাকিম (২৪)। তার বাড়ি জয়পুরহাটের কালাই উপজেলার বটতলী এলাকায়। পুরান বগুড়ায় একটি মেসে থেকে পড়াশোনা করতেন মুস্তাকিম।
আজ রোববার ৬ জুলাই বিকাল ৩টার দিকে কলেজের সামনে শহরের ওয়াপদা গেট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেল নিয়ে রেললাইন পার হতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন তিনি। এ সময় মোটরসাইকেলটি রেল লাইনের ওপর থেমে যায়। মোটরসাইকেলটি মুস্তাকিম চালাচ্ছিলেন। ওর পিছনের সিটে তার বন্ধু বসা ছিলেন। এ অবস্থায় রেল লাইনের উপরে মোটরসাইকেলটি থেমে যায়। কিন্তু ততক্ষণে ট্রেনটি কাছে এসে যায়। এ সময় তার বন্ধু মোটরসাইকেল থেকে নেমে যেতে সক্ষম হলেও মুস্তাকিম নামতে পারেননি। ততক্ষণে ট্রেনের ধাক্কায় নিহত হন মুস্তাকিম।
রেল পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেল যোগে রেললাইন পার হতে গিয়ে সান্তাহার থেকে বোনারপাড়া গামী লোকাল ট্রেনের ধাক্কায় শিক্ষার্থী মুস্তাকিম নিহত হন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বগুড়া জিআরপি ফাঁড়ি সূত্রে জানা গেছে, এ ব্যাপারে অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে।
Posted ৯:৩৮ অপরাহ্ণ | রবিবার, ০৬ জুলাই ২০২৫
Alokito Bogura | Editor & Publisher