শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বগুড়ায় ট্রাকের সাথে সংঘর্ষে অটোরিকশার ২ যাত্রী নিহত

এস এম দৌলত, স্টাফ রিপোর্টার   বৃহস্পতিবার, ০৬ জুলাই ২০২৩
127 বার পঠিত
বগুড়ায় ট্রাকের সাথে সংঘর্ষে অটোরিকশার ২ যাত্রী নিহত

বগুড়ায় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। এতে আহত হয়েছে সিএনজিচালকসহ আরো দুই জন। আজ বৃহস্পতিবার ভোর ৪ টায় সদর উপজেলার গাবতলী-বগুড়া আঞ্চলিক সড়কের ছাতিয়ানতলায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন-বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বয়রা গান্ধী গ্রামের সাগর মিয়ার স্ত্রী রাবিয়া বেগম (২৬) ও অজ্ঞাত এক বৃদ্ধ (৬০)। তাদের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে রয়েছে।


আহতরা হলেন-সিএনজি চালক বগুড়ার গাবতলী উপজেলার বাদশা মিয়া (৫০) ও সিএনজিতে থাকা সেনা সদস্য পলাশ মাহামুদ (২৩)।

বগুড়া সদর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান জানান, বৃহস্পতিবার ভোরে বগুড়া শহর থেকে সিএনজি সারিয়াকান্দিতে যাওয়ার পথে ছাতিয়ানতলায় অজ্ঞাত এক ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা এক নারী যাত্রী ও বৃদ্ধ নিহত হন। আহত অবস্থায় সিএনজি চালক ও আরেক যাত্রী সেনা সদস্যকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।


তিনি আরও জানান, সিএনজি জব্দ করে স্থানীয় নারুলি ফাঁড়িতে রাখা হয়েছে। ট্রাক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে।

Facebook Comments Box


Posted ৩:৪২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ জুলাই ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!