শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বগুড়ায় জাল টাকাসহ যুবক গ্রেপ্তার

আলোকিত বগুড়া ডেস্ক   শনিবার, ০৮ মার্চ ২০২৫
119 বার পঠিত
বগুড়ায় জাল টাকাসহ যুবক গ্রেপ্তার

বগুড়ার দুপচাঁচিয়া থেকে ২,৪৪,০০০ টাকার জাল নোটসহ মো. রাসেল মন্ডল (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

রাসেল মণ্ডল দুপচাঁচিয়ার বনতেতুলিয়া গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ১৪টি মামলা চলমান আছে বলে জানিয়েছে পুলিশ।


আজ শনিবার (৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।

তিনি জানান, শুক্রবার (৭ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে দুপচাঁচিয়া থানার পশ্চিম আলোহালীপাড়া থেকে ডিবি পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে ৪৮৮টি ৫০০ টাকার নোট পাওয়া গেছে।


আরোও জানান, রাসেলের বিরুদ্ধে দুপচাঁচিয়া থানায় মামলা দিয়ে শনিবার আদালতে চালান করা হয়েছে।

Facebook Comments Box


Posted ৫:৪৬ পূর্বাহ্ণ | শনিবার, ০৮ মার্চ ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!