শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বগুড়ায় চালের গোডাউনে চুরি

নিজস্ব প্রতিবেদক   সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
146 বার পঠিত
বগুড়ায় চালের গোডাউনে চুরি

বগুড়ার সাবগ্রাম এলাকায় মেসার্স সায়েম এন্টারপ্রাইজ নামে গোডাউন ও চাউল ঘর চুরির ঘটনা ঘটেছে।

১৩ ডিসেম্বর দিবাগত রাত্রিকালীন এ চুরির ঘটনা ঘটেছ। এ বিষয়ে সদর থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।


অভিযোগ সূত্রে জানা যায়, সাবগ্রাম হাট সংলগ্ন আব্দুল আজিজ মন্ডল এর ছেলে আবু জাহিদ জুলফিকার শ্যামল (৪৪) সদর থানাধীন সাবগ্রাম হাটস্থ মেসার্স সায়েম এন্টারপ্রাইজ নামে গোডাউন ও চাউল ঘরে ব্যবসা করেন। প্রতিদিনের ন্যায় ১২ ই ডিসেম্বর উক্ত দোকানে বেচাকেনা শেষে রাত্রি অনুমান ৯ টার সময় দোকানঘর বন্ধ করে তালা দিয়া বাড়ীতে চলে‌ যায়। পরের দিন ১৩ ই ডিসেম্বর সকাল অনুমানিক ১০টার সময় দোকান খুললে তার গোডাউনের সিড়ি ঘরের জানালার ০৪টি গ্রিল কাটা তার দোকানের জিনিসপত্রাদি এলোমেলো অবস্থায় আছে। তার ক্যাশে নগদ ৩৫,০০০/-টাকা ও একটি এইচপি ব্যান্ডের ল্যাপটপ যার মূল্য অনুমান ৩৫,০০০/-টাকা সেগুলো নাই। দোকানের থাকা সিসি ক্যামেরায় দেখে ১৩ ডিসেম্বর তারিখ রাত্রি অনুমান ৪টার সময় অজ্ঞাতনামা চোরেরা নগদ টাকা ও ল্যাপটপ চুরি করে নিয়ে যায়।

উল্লেখ্য, এর আগে ঐ এলাকায় গনির মুদি দোকান, কবরীর বাসা ও মসজিদ থেকে ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে।


স্থানীয়রা জানান, এলাকায় ইদানিং চুরির ঘটনা বেশি ঘটতেছে। আমরা আশা করছি এগুলো বিষয় প্রশাসন দ্রুত দমন করবে এবং দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করবেন।

এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম মঈনুদ্দীন জানান, সদরের সাবগ্রামের চুরির ঘটনায় লিখিত অভিযোগ হাতে পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।


Facebook Comments Box

Posted ৩:২০ পূর্বাহ্ণ | সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!