রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বগুড়ায় কনস্টেবল পরিক্ষা দিতে আসা ভূয়া ১৬ পরিক্ষার্থী আটক

আলোকিত বগুড়া প্রতিবেদক   সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
172 বার পঠিত
বগুড়ায় কনস্টেবল পরিক্ষা দিতে আসা ভূয়া ১৬ পরিক্ষার্থী আটক

বগুড়ায় পুলিশের কনস্টেবল পদে পরিক্ষা দিতে আসা ভূয়া পরিক্ষার্থীকে গ্রেফতার করেছে বগুড়া জেলা পুলিশ।

আজ সোমবার ২৫ নভেম্বর বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ ট্রাফিক ও মিডিয়া উইং সুমন রঞ্জন সরকার।


রবিবার ২৪ নভেম্বরে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ সংক্রান্ত মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার সময় বগুড়া পুলিশ লাইন্সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ১৬ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

বগুড়া জেলার সদর থানাধীন পুলিশ লাইন্স রিজার্ভ অফিসের ২য় তলায় পুলিশ সুপার জেদান আল মুসা’র অফিস কক্ষে অনুষ্ঠিত মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় সন্দেহজনক আচরণের কারনে ১২ জন অভিযুক্ত ব্যক্তিকে পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তারা স্বীকার করে যে তারা প্রতারণা করেছে। পরবর্তীতে তাহাদের স্বীকারোক্তির ভিত্তিতে আরও ৪ জন প্রতারক চক্রের সদস্যকে রবিবার ২৪ নভেম্বরে রাত্রি ১১টা ৩০মিনিটে গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট হইতে ৬টি ব্ল্যাংক স্ট্যাম্প এবং ২টি ব্ল্যাংক ব্যাংক চেক উদ্ধার করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন- বগুড়া জেলার সোনাতলা থানাধীন পূর্বতেকানী এলাকার আব্দুল মান্নানের ছেলে সৈকত মিয়া(১৯), শিবগঞ্জ থানাধীন মোস্তফাপুর এলাকার আবু তাহেরের ছেলে জিসান ইসলাম(১৯), সারিয়াকান্দি থানাধীন সোলার তাইড় এলাকার জহুরুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল রাকিব(২০), ধুনট থানাধীন ধামাচামা গ্রামের সিপন মিয়ার ছেলে সিয়াম সরকার(১৯), শিবগঞ্জ থানাধীন পার আচলাই গ্রামের রফিকুল ইসলামের ছেলে রতন মিয়া (১৯), লক্ষীখোলা গ্রামের আজিজুল হকের ছেলে আবিদ হাসান(২০), সোনাতলা থানাধীন হলিদাবগা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে হাসিবুল হাসান ফাইম(১৯), ধুনট থানাধীন চাপড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে সামিউল ইসলাম সিয়াম(২০), শেরপুর থানাধীন শিবপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে মেহেদী হাসান(১৯), ধুনট থানাধীন নলডাঙ্গা গ্রামের মঞ্জুরুল হকের ছেলে ফজলে রাব্বি(২০), গাবতলী থানাধীন গজারিয়া এলাকার তারাজুল ইসলামের ছেলে ফুয়াদ আলী(২০), সোনাতলা থানাধীন হলিদাবগা এলাকার মৃত আমির হোসেনের ছেলে শাহীন আলম(২০), শিবগঞ্জ থানাধীন খামটা বিষ্ণপুর গ্রামের মৃত হাবিল উদ্দিনের ছেলে বুলবুল ইসলাম(৩১), গাবতলী থানাধীন সুখানপুকুর ইউনিয়নের চকডঙর গ্রামের মহাসিন আলীর ছেলে ফজলুল কবির ওরফে সোহাগ (৩৫), এবং গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন বোকদহ কলোনী এলাকার মৃত ইমান হোসেনের ছেলে আতিকুল ইসলাম(২৯), ও সাতানা বালুয়া গ্রামের মৃত আনতাজ আলীর ছেলে রাসেল (২১)।

বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ ট্রাফিক ও মিডিয়া উইং সুমন রঞ্জন সরকার জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিজ্ঞ আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


Facebook Comments Box

Posted ৮:১৯ অপরাহ্ণ | সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!