শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বগুড়ায় কথিত সাংবাদিক সালমান হৃদয় ফেন্সিডিলসহ গ্রেপ্তার

আলোকিত বগুড়া রিপোর্ট   বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২৪
551 বার পঠিত
বগুড়ায় কথিত সাংবাদিক সালমান হৃদয় ফেন্সিডিলসহ গ্রেপ্তার

কথিত সাংবাদিক ও অনুমোদন বিহীন ‘দৈনিক পীরগাছা সংবাদ’ পত্রিকার সম্পাদক এস.এম সালমান হৃদয়। এছাড়াও নিজেকে দৈনিক মায়ের আঁচল পত্রিকার বগুড়া প্রতিনিধি, দৈনিক মুক্ত সকাল পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি, দৈনিক মুক্ত জমিন ও দৈনিক কালের খবর পত্রিকার পীরগাছা (বগুড়া) প্রতিনিধি, দৈনিক প্রত্যাশা প্রতিদিন পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে পরিচয় দেন।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) আর্মড পুলিশ ব্যাটালিয়নের মাদক বিরোধী অভিযানে ২১ (একুশ) বোতল ফেন্সিডিলসহ কথিত এই সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে।


গ্রেপ্তারকৃত এস.এম সালমান হৃদয় বগুড়া সদর উপজেলার উত্তর ডেকড়া এলাকার মৃত সাত্তারের ছেলে। বর্তমানে তিনি সদরের নিশিন্দারা এলাকায় ভাড়া থাকেন।

আর্মড পুলিশ ব্যাটালিয়ন বগুড়ার অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে বগুড়া সদর উপজেলার ৮নং গোকুল ইউনিয়ন পরিষদ এলাকায় অভিযান চালিয়ে ২১ (একুশ) বোতল ফেন্সিডিলসহ এস.এম সালমান হৃদয় (৩৫) কে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য যে, এস.এম সালমান হৃদয় এর নামে রয়েছে একাধিক অভিযোগ। সাংবাদিক পরিচয়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে টার্গেট করে চলে তাদের সাংঘাতিক চাঁদাবাজি। এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয়ে ছবি তুলে সংবাদ প্রকাশের কথা বলে হাতিয়ে নেয় অর্থ। বড় বড় পত্রিকার ই-পেপারে ফটোশপ ব্যবহার করে লেখা ও ছবি বসিয়েও প্রতারণা করে সাধারণ মানুষের সাথে। এর পাশাপাশি লোকচক্ষুর আরালে চলে সালমান-সাথী দম্পতির মাদক ব্যবসা।


এর আগে ২০২২ সালের ১২ ডিসেম্বর বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান বাজার এলাকা থেকে ১৫ বোতল ফেন্সিডিলসহ আর্মড পুলিশ ব্যাটালিয়নের হাতে গ্রেপ্তার হয়েছিল সালমানের স্ত্রী আসমা আক্তার সাথী।

Facebook Comments Box

Posted ১২:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!