শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বগুড়ায় ঈদের রাতে জোড়া খুন

আলোকিত বগুড়া প্রতিবেদক   মঙ্গলবার, ১৮ জুন ২০২৪
494 বার পঠিত
বগুড়ায় ঈদের রাতে জোড়া খুন

ঈদের রাতে বগুড়ায় দুর্বৃত্তদের হামলায় ২ যুবক খুন হয়েছেন। নিহত দুইজন হলেন, নিশিন্দারা চকর পাড়ার দুদুর ছেলে শরিফ ও শফিকুল ইসলামের ছেলে রুমন। দুজনেই ওয়েল্ডিং মিস্ত্রীর কাজ করতেন।

এ সময় পায়ে গুলি লেগে গুরুতর আহত হয়েছেন আরেক যুবক। আহত হোসেন আকন্দ (১৯) একই এলাকার বাদল আকন্দের ছেলে। তিনি হোসেন বেকারির পণ্য সরবরাহের কাজ করেন।


সোমবার (১৭ জুন) রাত ১২টার দিকে গোলাগুলি ও হামলার ঘটনা ঘটে। রাত ২টার দিকে পুলিশ বগুড়া শহরের নিশিন্দারা চকরপাড়া এলাকায় অন্ধকার রাস্তা থেকে তাদের মৃত অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায়।

স্থানীয়রা জানান, এলাকায় গোলাগুলির শব্দ শুনে তারা বাইরে এসে দেখেন দুর্বৃত্তরা শরীফ, রুমন ও হোসেনকে মেরে ফেলে গেছে। পরে তারা চলে গেলে হোসেনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। কিন্তু শরীফ ও রুমন ঘটনাস্থলেই নিহত হন।


জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে। রাতে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Facebook Comments Box


Posted ১০:২২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ জুন ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!