বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় পুলিশের। এসব ঘটনায় এখন পর্যন্ত ৫ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। পুলিশের গুলিতেই তাদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ শিক্ষার্থীদের।
নিহত পাঁচ জনের মধ্যে একজন বগুড়ার কাহালু উপজেলার বীর কেদার ইউনিয়নের মন্ডলপাড়া এলাকার মুনিরুল ইসলাম মনির (২২), গাবতলী উপজেলার বাসিন্দা জিল্লুর (৪৫), বগুড়ার হরিগাড়ি এলাকায় বসবাস করতো কিন্তু তার গ্রামের বাড়ি দিনাজপুরের হিলির সেলিম(৪৫) এবং অজ্ঞাত দুই জন।
মুনিরুলের মারা যাওয়া খবর নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
এদিকে সংঘর্ষে আহত একজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে (শজিমেক) নিয়ে আসার পর মৃত ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শজিমেক হাসপাতালে উপপরিচালক ডা. আব্দুল ওয়াদুদ।
Posted ৮:০৮ অপরাহ্ণ | রবিবার, ০৪ আগস্ট ২০২৪
Alokito Bogura | Editor & Publisher