বগুড়া-২ আসনের সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ’র দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দিয়েছেন।
এদিন দুদকের পক্ষে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারি পরিচালক নুরুল ইসলাম ও অনুসন্ধানকারী কর্মকর্তা কমিশনের উপপরিচালক মো. জাকারিয়া এ আবেদন করেন।
অন্যদিকে, দুদকের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মীর আহাম্মদ আলী সালাম। শুনানি শেষে আদালত জিন্নাহ’র দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।
Posted ৩:৩৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪
Alokito Bogura | Editor & Publisher