বগুড়ার শিবগঞ্জ উপজেলার দক্ষিণ কৃষ্ণপুর মন্ডলপাড়া গ্রামে এস্তেজামিয়া কমিটির উদ্যোগে বিরাট তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ আছর থেকে মধ্যরাত পর্যন্ত দক্ষিণ কৃষ্ণপুর মন্ডলপাড়া দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসা ময়দানে এ ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়।
দক্ষিণ কৃষ্ণপুর মন্ডলপাড়া দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসার সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব ডাঃ মাহমুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাফিজুর রহমান হিরু, সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, রায়নগর ডি.এস, আলিম মাদ্রাসার অধ্যাপক মাওঃ রফিকুল ইসলাম।
বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ পল্লী বিদ্যুৎ অর্থ বিভাগের কর্মকর্তা রুহুল আমীন ইসলাম, প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ জুবায়ের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহাস্থান আকবরিয়া মার্কেটের স্বত্বাধিকারী আলহাজ্ব কামাল হোসেন, গোলাম রব্বানী পুটু, আজিজুল হক, নজরুল ইসলাম সুমন, আবু হাসেম তিতাস, আব্দুল জলিল, সাইদুল ইসলাম, মোহাম্মদ রফিক, সেমিল আহম্মেদ, আল আমিন, তরিকুল ইসলাম ফাইন, সুজন মিয়া, ইব্রাহিম ইসলাম, রোমান প্রামনিক, জাকির হোসেন, রবিউল ইসলাম, ইমদাদুল হক, আপেল প্রমূখ।
Posted ১:৫৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
Alokito Bogura | Sazu Mia