রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বগুড়ার শাপলা মার্কেটে আগুন; ভস্মীভূত ১৫ দোকান

নিজস্ব প্রতিবেদক   রবিবার, ০৭ এপ্রিল ২০২৪
182 বার পঠিত
বগুড়ার শাপলা মার্কেটে আগুন; ভস্মীভূত ১৫ দোকান

বগুড়ার শাপলা মার্কেটে অগ্নিকাণ্ডে ১৫টি দোকান ভস্মীভূত হয়েছে। রোববার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে শহরের প্রাণকেন্দ্র এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মার্কেটের ব্যবসায়ীরা জানান, আগুন লাগা দোকানের বেশির ভাগ কাপড়ের। বাকিগুলো ছাপাখানার। সকাল সাড়ে ৭টার দিকে অগ্নিকাণ্ডের বিষয়টি টের পাওয়া যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে আসে। তারা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে ১৫টি দোকান পুড়ে যায়।


মার্কেটের কাপড় ব্যবসায়ী মাসুদ আলোকিত বগুড়া’কে জানান, ঈদের জন্য দোকানে প্রায় ১৪ লাখ টাকার গেঞ্জি-প্যান্ট ছিল। সব পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত আল আমিন বলেন, আমার দোকানে চারটি কম্পিউটারসহ প্রায় চার লাখ টাকার মালামাল ছিল। সকাল সোয়া ৮টার দিকে খবর পেয়ে এসে দেখি কিছুই নেই।


জেলা ফায়ার সার্ভিস সূত্র জানায়, আজ সকাল ৭টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর আসে। এরপর ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার কর্মীরা। পরে বগুড়া সদরের চারটি এবং শাজাহানপুর ও কাহালু উপজেলার ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মঞ্জিল হক আলোকিত বগুড়াকে বলেন, আগুনের সূত্রপাত এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে কাপড়ের দোকান থেকে আগুন ধরেছে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে ১৫টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তদন্ত সাপেক্ষে ক্ষতির পরিমাণ জানানো যাবে।


Facebook Comments Box

Posted ৬:১৮ অপরাহ্ণ | রবিবার, ০৭ এপ্রিল ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!