রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বগুড়ার বাঘোপাড়ায় হরতালে পিকেটিং করার সময় পুলিশের টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ

বগুড়া (সদর) প্রতিনিধি   মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
348 বার পঠিত
বগুড়ার বাঘোপাড়ায় হরতালে পিকেটিং করার সময় পুলিশের টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ

সরকার পতনের একদফা দাবি, মহাসমাবেশে হামলা ও বিএনপি মহাসচিবকে গ্রেপ্তারের প্রতিবাদে বিরোধী জোটের ডাকা সারা দেশে ৭২ ঘণ্টার অবরোধের প্রথম দিন মঙ্গলবার বগুড়া রংপুর মহাসড়কে মহাসড়কে কোন দুরপাল্লার যাত্রীবাহি গাড়ী চলতে দেখা যায়নি। বগুড়া সদর উপজেলা বিএনপিসহ যুবদল, ছাত্রদল,সেচ্ছাসেবকদল, শ্রমিকদলের নেতাকর্মীরা অবস্থান নেয় বগুড়া-রংপুর মহাসড়কের বাঘোপাড়া নামক স্থানে সকাল থেকে দুপুর পর্যন্ত শান্তিপূর্ন ভাবে কর্মসুচী পালন করছিলেন তারা।

দু’এটি ট্রাক চলাচল করতে দেখা যায় নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান কালে সেই গাড়িগুলি মহাসড়কের দু’ধারে থামিয়ে দেয়।


দুপুরে পুলিশ পাহারায় সেগুলি ছেড়ে দয়ো হয়। এর কিছুক্ষন পরে ১৫/১৬ গাড়ি পুলিশ, বিজিবি জলকামানসহ ঘটনাস্থলে পৌঁছে টিয়ারসেল ও রাবার বুলেট ছুড়ে পিকেটারদের ছত্রভঙ্গ করে। এসময় টিয়ারসেলের আঘাতে বেশকিছু নেতাকর্মী আহত হয়। পুলিশ বাঘোপাড়ায় অবস্থান নিলে নেতাকর্মীরা পালিয়ে যায়।


এদিকে দুপুর ২টার দিকে পুলিশের অবস্থান কালে ঠেঙ্গামারার অদুরে নির্মানাধীন মডেল মসজিদের সামনে কে বা কারা একটি এজেআর পারসেল কুরিয়া সারভির্সের গাড়িতে আগুন লালিয়েদেয়। কিছুক্ষনের মধ্যে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বগুড়া ফায়ার সাভির্সকে খবর দিলে স্থানীয় জনগনের সহায়তার আগুন নিয়ত্রনে আনে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

Facebook Comments Box


Posted ৬:৪৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!