বগুড়া সদর উপজেলার ৩নং নিশিন্দারা ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ২০২৩-২০২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করেছেন। বৃহস্পতিবার(২৫মে) ৩নং নিশিন্দারা ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে ইউপি সচিব কে এম সোহাগ এর সঞ্চালনায় উন্মুক্ত বাজেট সভায় সভাপতিত্ব করেন নিশিন্দারা ইউপি চেয়ারম্যান সহিদুল ইসলাম সরকার।
এছাড়াও বাজেট সভায় উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল ওয়াহেদ, প্যানেল চেয়ারম্যান আরিফুল ইসলাম, সাবিনা ইয়াছমিন, ইউপি সদস্য মরিয়ম জামিলা, আব্দুর রশিদ, নুরুন নবী শেখ, আলহাজ¦ মোজাফ্ফর হোসেন, এবিএম শফিকুর রহমান, শহিদুল ইসলাম নান্টু, উদ্যোক্তা উজ্জল হোসেন, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর আখতারুজ্জামান।
বাজেট অধিবেশনে আরও উপস্থিত ছিলেন দফাদর, গ্রাম পুলিশ, শিক্ষক, ইমাম-মোয়াজ্জেমসহ বিভিন্ন পেশাজীবি ও সমাজিক সংগঠনের নেতৃবৃন্দ। যোগাযোগ ব্যাবস্থাকে অগ্রাধিকার দিয়ে এই উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান সহিদুল ইসলাম সরকার।
এই বাজেটে আয় ধরা হয়েছে ০১ কোটি ১৭ লক্ষ ৭৪ হাজার ৩৭৩ টাকা। ব্যয় ধরা হয়েছে ০১ কোটি ৪০ লক্ষ ৬৫ হাজার ৩৭৩ টাকা। এছাড়াও উদ্বৃত থাকবে ৫৯ হাজার টাকা। সম্পর্ণ আয় ধরা হয়েছে রাজস্ব খাত থেকে।
Posted ১১:৩০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩
Alokito Bogura | Editor & Publisher