বগুড়া প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত। সভাপতি রেজাউল হাসান রানু এবং সাধারণ সম্পাদক কালাম আজাদ।
২৮ জুন (শনিবার) সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত প্রেসক্লাবে বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ। পরে গণনা শেষে রাতে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মতিউল ইসলাম সাদী ফলাফল ঘোষণা করেন।
সভাপতি পদে রেজাউল হাসান রানু পেয়েছেন ৭৯ ভোট ও তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়াসিকুর রহমান বেচান পেয়েছেন ৭৫ ভোট এবং সাধারণ সম্পাদক পদে কালাম আজাদ পেয়েছেন ৮১ ভোট ও তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সবুর শাহ লোটাস পেয়েছেন ৭১ ভোট।
সহ-সভাপতি পদে— রাহাত আহম্মেদ রিটু (৯০ ভোট), মীর সাজ্জাদ আলী সন্তোষ (৬৩ ভোট) এবং মীর্জা সেলিম রেজা (৬০ ভোট) নির্বাচিত হয়েছেন।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন— তোফাজ্জল হোসেন (৮৩ ভোট) ও সাইফুল ইসলাম (৭৯ ভোট)।
দপ্তর সম্পাদক পদে রেজাউল হক বাবু (৮৯ ভোট), কোষাধ্যক্ষ পদে তানভীর আলম রিমন (৮৪ ভোট), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে শেখ সাহেদ (৮৬ ভোট), ক্রীড়া সম্পাদক পদে আব্দুর রহিম (৭৮ ভোট), পাঠাগার সম্পাদক পদে জাফর আহমেদ মিলন (৮৫ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন যারা— মহসিন আলী রাজু (৮৮ ভোট), এ্যাডভোকেট আব্দুল মান্নান (৮৪ ভোট) , আব্দুর রহিম বগরা (৮২ ভোট), শামীম আহমেদ (৭৯ ভোট), জহুরুল ইসলাম (৭৪ ভোট), শাহ আলম শেখ মুক্তার (৬৯ ভোট), সাহেদুজ্জামান সিরাজ বিজয় (৬৮ ভোট), গোলজার হোসেন মিটু (৬৮ ভোট) ও হারুন উর রশীদ তালুকদার (৬২ ভোট)।
কমিটির ২১টি পদের বিপরীতে ৪৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ১৬৮ জন ভোটারের মধ্যে ১৫৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে অংশ গ্রহন করে ২টি প্যানেল একটি হলো—সাংবাদিক ইউনিয়ন সমর্থিত জাতীয়তাবাদী ইসলামী ঐক্য প্যানেল বেচান-কালাম পরিষদ অন্যটি হচ্ছে রানু-লোটাস পরিষদ।
Posted ১১:১৪ অপরাহ্ণ | শনিবার, ২৮ জুন ২০২৫
Alokito Bogura | Editor & Publisher