শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বগুড়া জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
243 বার পঠিত
বগুড়া জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

বগুড়া জেলার পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে পুলিশ অফিসার ও ফোর্সদের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।  আজ রোববার  প্যারেডে অভিবাদন গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম।

প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন বগুড়া শিবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার  তানভীর হাসান।


এ সময় পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী প্যারেড পরিদর্শনকালে  শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন। পরবর্তীতে তিনি সকলকে পেশাদারিত্ব, উত্তম ব্যবহার, নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা ও প্যারেড অনুশীলন এর উপর গুরুত্ব আরোপ করে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। সেইসাথে জেলা পুলিশের সকল সদস্যকে পেশাদারিত্বের সাথে কাজ করার জন্য আহ্বান জানান।

সবশেষে পুলিশ সুপার পুলিশ লাইন্সের অস্ত্রাগার, যানবাহন শাখা, ডি-স্টোর, সি-স্টোর, পুলিশ হাসপাতাল, মেস ও পুলিশ লাইন্সে স্থাপিত বিভিন্ন শাখা পরিদর্শন করেন। এ সময় বগুড়া জেলা পুলিশের সকল শীর্ষ কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদ মর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।


Facebook Comments Box


Posted ৪:৩৬ অপরাহ্ণ | রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!