রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বগুড়া কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
244 বার পঠিত
বগুড়া কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

বগুড়ায় জেলা কারাগারে নাশকতা মামলায় গ্রেফতার হওয়া শহিদুল ইসলাম রতন (৫৫) নামের ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মারা গেছেন।

সোমবার রাত ২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


শহিদুল ইসলাম রতন শহরের গোদারপাড়া দক্ষিণ পাড়ার মৃত কলিম উদ্দিনের ছেলে এবং বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

জেলা কারাগারের সুপার ফারুক আহমেদ জানান, শহিদুল ইসলাম রতন আগে থেকে অসুস্থ ছিলেন। তার ডায়াবেটিস, শ্বাসকষ্ট ও হার্টের সমস্যা ছিল। সম্পত্তি কারাগারের মেডিকেল ওয়ার্ডে ছিলেন। সোমবার বিকেলে তাকে নেবুলাইজার দেয়া হয়েছিল। পরে রাতে ২ টার দিকে মারা যান তিনি।


তিনি আরো বলেন, শহিদুল ইসলাম রতন এক মাস আগে নাশকতা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আসেন। এরপর থেকে তাকে নিয়মিত চিকিৎসা সেবা দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে তার মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box


Posted ৯:০৯ পূর্বাহ্ণ | বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!