শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বগুড়ায় ডায়াবেটিক হাসপাতালে ভূল চিকিৎসায় রোগীর মৃত্যু; সংবাদ সংগ্রহে সাংবাদিককে লাঞ্ছিত

নিজস্ব প্রতিবেদক | বগুড়া   সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
661 বার পঠিত
বগুড়ায় ডায়াবেটিক হাসপাতালে ভূল চিকিৎসায় রোগীর মৃত্যু; সংবাদ সংগ্রহে সাংবাদিককে লাঞ্ছিত

বগুড়া ডায়াবেটিক হাসপাতাল ও ইনসেটে সাংবাদিক ফয়সাল।

বগুড়ায় ডায়াবেটিক হাসপাতালে ভূল চিকিৎসায় রোগীর মৃত্যুর ঘটনায় ঘটেছে। এ ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের লাঞ্ছিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

জানা গেছে, জেলার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের রুস্তমপুর এলাকার সিদ্দিকুর রহমানের স্ত্রী মেরিনা বেগম (৫১) ডায়াবেটিস ও জ্বর নিয়ে ১৩ ডিসেম্বর বগুড়া ডায়াবেটিক হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হলে ১৪ ডিসেম্বর বগুড়া শজিমে কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরে চিকিৎসা চলাকালীন সময়ে মেরিনার মৃত্যু হয়।


এ ঘটনায় স্বজনরা ডায়াবেটিক হাসপাতালে বিষয়টি জানতে আসলে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর স্বজনদের হেনস্থা করে। খবর পেয়ে বগুড়ায় কর্মরত কয়েকজন সংবাদকর্মী সেখানে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ সংবাদকর্মীদের অতর্কিত হামলা চালায় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে।

এ বিষয়ে সংবাদকর্মী ফয়সাল হোসাইন সনি আলোকিত বগুড়াকে বলেন, রোগীর মৃত্যুর ঘটনায় সংবাদ সংগ্রহ করতে আসলে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের ওপর হামলা করে, আমার অফিসিয়াল পরিচয় পত্র, ব্যবহত মোবাইল ফোন ও আমার প্যান্টের পকেটে থাকা নগদ ৩২ হাজার টাকা ছিনিয়ে নেয়। তবে মোবাইল ফোন ফিরে পেলেও পরিচয় পত্র ও টাকা ফিরে পাইনি। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সঠিক তদন্ত করে ব্যবস্থা নেবার দাবি জানাচ্ছি।


রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে বগুড়া সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

বগুড়া সদর পুলিশ ফাঁড়ি ইনচার্জ বলেন, একজন মহিলার মৃত্যুর ঘটনায় হাসপাতালে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। সংবাদকর্মীদের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


Facebook Comments Box

Posted ৩:৪১ পূর্বাহ্ণ | সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!