রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বগুড়ায় কনসার্টে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

আলোকিত বগুড়া প্রতিবেদক   শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
295 বার পঠিত
বগুড়ায় কনসার্টে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে কনসার্টে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মেহেদী হাসান (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন।

শনিবার রাত ৯টার দিকে আজিজুল হক কলেজ ক্যাম্পাস এলাকায় এ ঘটনা ঘটে।


মেহেদী শহরের মালগ্রাম এলাকার রফিকুল ইসলামের ছেলে এবং থাই গ্লাসের মিস্ত্রি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আজিজুল হক কলেজের দর্শন বিভাগের পুনর্মিলনীর অনুষ্ঠান ছিল। এ উপলক্ষে ক্যাম্পাসে কনসার্টের আয়োজন করে শিক্ষার্থীরা। কনসার্টকে কেন্দ্র করে কলেজ এলাকায় প্রচুর মানুষের সমাগম হয়। এরই মধ্যে সেখানে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।


নিহতের বিষয়টি নিশ্চিত করে ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির টিএএসআই লালন হোসেন জানান, সন্ধ্যায় আজিজুল হক কলেজে কনসার্ট চলছে। রাতে সেখানে মেহেদী নামের একজন ছুরিকাহত হন। তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের লাশ হাসপাতাল মর্গে রাখা আছে।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার ( ট্রাফিক) সুমন রঞ্জন সরকার বলেন, আজিজুল হক কলেজের কনসার্ট দেখতে গিয়ে মেহেদী নামে একজন নিহত হয়েছেন। তবে কি কারণে হত্যাকাণ্ড তা এখনও জানা যায়নি। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।


Facebook Comments Box

Posted ১১:৩৫ অপরাহ্ণ | শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!