শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বগুড়ায় আওয়ামী লীগ নেতা শ্যামলের বিরুদ্ধে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক   রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
643 বার পঠিত
বগুড়ায় আওয়ামী লীগ নেতা শ্যামলের বিরুদ্ধে মানববন্ধন

কৃষি ফসল-সুরক্ষা সেক্টর ধ্বংসের কারনে বগুড়ায় বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সদস্য ও ন্যাশনাল এগ্রিকেয়ার এর ম্যানেজিং ডিরেক্টর কৃষিবিদ কে এম মোস্তাফিজুর রহমান শ্যামলের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৭ অক্টোবর (রবিবার) বিকাল সাড়ে ৪টায় শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় এ মানববন্ধন কর্মসূচি পালন করেন বগুড়া এগ্রো ইনপুট ওনার এসোসিয়েশন।


এগ্রো ইনপুট ওনার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুবুল হক বলেন, শস্য চিত্রে মুজিবুর রহমান একটি জলন্ত উদাহরণ। এই শস্য চিত্রের মাধ্যমে শ্যামল অবৈধভাবে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। এছাড়া শেখ মুজিবুর রহমানের জীবন নির্ভর সিনেমার ফ্রি টিকিট বিতরণ করে ফ্যাসিবাদীর পরিচয় দিয়েছেন। আমরা এর তীব্র নিন্দা ও গ্রেফতারে জোর দাবি জানাচ্ছি।

মানববন্ধনে এগ্রো ইনপুট ওনার এসোসিয়েশনের সভাপতি জোয়াহেদ আলী বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের ছত্রছায়ায় বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সদস্য এবং ন্যাশনাল এগ্রিকেয়ার এর ম্যানেজিং ডিরেক্টর কৃষিবিদ কে এম মোস্তাফিজুর রহমান শ্যামল কৃষি খাতে কোটি কোটি টাকা আত্মসাৎ করে কৃষি সম্প্রসারণ ধ্বংস করেছে। অবৈধভাবে মনগড়া কমিটি গঠন করে সরকারের কৃষি খাত ধ্বংস করে বাংলাদেশের কৃষকদের কুক্ষিগত করেছে। কৃষি সরঞ্জামের অতিরিক্ত মূল্য বৃদ্ধি করেছে। যেহেতু সে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মন্ত্রী বাহাউদ্দীন নাসিমের ব্যবসায়ীক পার্টনার ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য তাই সিন্ডিকেট তার কাছে বৈধ ছিল। আমরা মানববন্ধনে মাধ্যমে তার গ্রেফতারের দাবি জানাচ্ছি।


এ সময় মানববন্ধনে শতাধিক কৃষি ব্যাবসায়ীসহ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


Posted ৯:০৪ অপরাহ্ণ | রবিবার, ২৭ অক্টোবর ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!