শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বউদের নির্যাতন সহ্য করতে না পেরে শ্বাশুড়ির আত্মহত্যা

সাজু মিয়া আলোকিত বগুড়া   শনিবার, ১৩ এপ্রিল ২০২৪
160 বার পঠিত
বউদের নির্যাতন সহ্য করতে না পেরে শ্বাশুড়ির আত্মহত্যা

বগুড়ার শিবগঞ্জে আধা কেজি গরুর মাংসকে কেন্দ্র করে ছেলে বউদের নির্যাতন সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে শ্বাশুড়ী বুলি বেগমের আত্মহত্যা।

ঘটনাটি ঘটেছে শনিবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার পিরব ইউনিয়নের বকঠোটা দেহরা পাড়া গ্রামে।


শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত বুলি বেগম ওই গ্রামের মৃতঃ জমির উদ্দিনের স্ত্রী। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।


নিহত বুলি বেগমের ভাতিজা সফির উদ্দিন জানান, আমার চাচা জমির উদ্দিন মার যাওয়ার পর থেকে ভিন্ন ভিন্ন ভাবে বসবাস করে আসছিলো। ঈদুল ফিতর উপলক্ষে আমার চাচাতো ভাই বুলু মিয়া তার মাকে আধা কেজি গরুর মাংস কিনে দেয়।

বিষয়টি টের পেয়ে বুলুর স্ত্রী রাজিয়া সুলতানা ও সবুজ এর স্ত্রী মোর্শেদা বেগম তাদের শ্বাশুড়ির সাথে বাক বিতন্ডতা ও ঝগড়া বিবাদে লিপ্ত হয়। ছেলের বউদের যাতনা ও নির্যাতন সহ্য করতে না পেরে নিজ ঘরের তীরের সাথে গলায় রশি জড়িয়ে আত্মহত্যা করে বুলি বেগম।


Facebook Comments Box

Posted ৩:১৭ অপরাহ্ণ | শনিবার, ১৩ এপ্রিল ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!