রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

ফেসবুকে গায়ের কাপড় ও পায়ের সেন্ডেল দেখে ট্রেনে কাটা অজ্ঞাত মহিলার পরিচয় সনাক্ত করলো পরিবার

রিমন আহম্মেদ বিকাশ, সিনিয়র স্টাফ রিপোর্টার   রবিবার, ০৭ মে ২০২৩
212 বার পঠিত
ফেসবুকে গায়ের কাপড় ও পায়ের সেন্ডেল দেখে ট্রেনে কাটা অজ্ঞাত মহিলার পরিচয় সনাক্ত করলো পরিবার

বগুড়ার সোনাতলা রেল স্টেশনের দক্ষিণ পাশে ষ্টেডিয়াম মাঠ সংলগ্ন রেল লাইনে পদ্মরাগ ট্রেনের নিচে লাফ দিয়ে আত্মহত্যা করা অজ্ঞাত মহিলার ছবি ফেসবুকে ছাড়ায় তার পরনের পোষাক ও পায়ের সেন্ডেল দেখে ওই মহিলার পরিচয় সনাক্ত করতে পেরেছেন পরিবারের লোকজন। তিনি উপজেলার বালুয়া ইউনিয়নের হারিয়াকান্দি গ্রামের আহম্মেদ সরকারের মানসিক ভারসাম্যহীন মেয়ে তানজিলা আক্তার (৩৫)। আজ রবিবার সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানিয়েছে, সান্তাহার থেকে ছেড়ে আসা লালমানিরহাটগামী ২১ আপ পদ্মরাগ ট্রেনটি সোনাতলা শেখ রাসেল মিনি স্ট‍্যাডিয়াম মাঠ সংলগ্ন ছৌঁছিলে মানসিক ভারসাম্যহীন তানজিলা চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।


এই ঘটনায় বগুড়ার রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ সোনাতলা ষ্টেশনে এসে লাশটি উদ্ধার করে। পরিবারের লোকজন ফেসবুকের মাধ্যমে খোঁজ পেয়ে ষ্টেশনে এসে মৃতদেহ সনাক্ত করেন। কোনো অভিযোগ না থাকায় মানসিক ভারসাম্যহীন ওই মহিলার লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।

পরিবারের লোকজন জানান, তানজিলা জন্ম থেকেই মানসিক ভারসাম্যহীন রোগী। তাকে গত ১০ বছর পূর্বে একই ইউনিয়নের নগরপাড়া গ্রামের জনৈক সবুজের সাথে বিবাহ হয়েছিল। মানসিক ভারসাম্যহীন হওয়ায় গত ৫ বছর আগেই তিনি তালাকপ্রাপ্ত হয়েছেন। আজ বিকেলেই তাল লাশ কবরস্থ করা হয়েছে।


Facebook Comments Box


Posted ১১:৫৩ অপরাহ্ণ | রবিবার, ০৭ মে ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!