রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলার প্রতিবাদে শিবগঞ্জে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক   শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩
92 বার পঠিত
ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলার প্রতিবাদে শিবগঞ্জে বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলার প্রতিবাদে বগুড়ার শিবগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজ শেষে উপজেলার বরকতিয়া জামে মসজিদ থেকে সাধারণ মুসল্লীদের ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুণরায় বরকতিয়া জামে মসজিদের সামনে এসে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বরকতিয়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আলমগীর হোসেন, মাওলানা আনিছুর রহমান, ব্যাংকার আমজাদ হোসেন, আলহাজ মাহবুবুর রহমান মতি, মাওলানা গোলজার হোসেন, মাওলানা তারেক রহমান, মাওলানা আনছার আলী, অধ্যাপক রেজাউল করিম, মাওলানা দেলোয়ার হোসেন, প্রভাষক জামিদুল ইসলাম, মাস্টার রুবেল, ওয়ার্ড কাউন্সিলর আবু সাঈদসহ শতাধীক সাধারণ মুসল্লী।


সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে আগ্রাসন বন্ধ এবং ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতির দিতে বিশ্ব নেতাদের ও জাতিসংঘের প্রতি আহ্বান জানানো হয়।

Facebook Comments Box


Posted ৮:০৩ অপরাহ্ণ | শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!