রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

প্রেমিকার বিয়ের কথা শুনে প্রেমিকের আত্মহত্যা

গোলাম রব্বানী শিপন, বগুড়া   সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
170 বার পঠিত
প্রেমিকার বিয়ের কথা শুনে প্রেমিকের আত্মহত্যা

বগুড়ার শিবগঞ্জে প্রেমিকার বিয়ের কথা শুনে কিশোর প্রেমিক মুশফিকুর রহমান মজনু (১৫) নামের এক কিশোরের আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত মুশফিকুর রহমান মজনু সে বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের খেরুয়াপাড়া গ্রামের শামীম হোসেনের পুত্র।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নিহত মুশফিকুর রহমান মজনু প্রতিদিনের ন্যায় রবিবার দিবাগত রাত ১০টায় রাতের খাবার খেয়ে বাহিরে বেড়ানোর কথা বলে বের হয়। এর পর রাত গড়িয়ে গেলেও মুশফিকুর বাড়িতে ফেরেনি। পরের দিন সোমবার ভোর বেলা মুশফিকের পিতা শামিম হোসেন মুশফিকের ঘরের দরজা খোলা দেখতে পান। এসময় তার পিতা ঘরে গিয়ে মুশফিকের বিছানা গোছানো দেখেন। রাতে ঘুমানোর মত কোন চিহ্ন নেই। পরে মুশফিকুরের মাকে তার পিতা জিজ্ঞেস করলে তিনিও হতভম্ব হয়ে যান। একপর্যায়ে তারা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও মুশফিকুরের সন্ধান পায় না। এরপর মুশফিকুরের ছোট ভাই নিয়াজ হোসেন (৮) বাড়ীর পিছনে বসার মাচানের ওপর মুশফিকের গাছে ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার দেন।


এসময় এলাকাবাসী শিবগঞ্জ থানা পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে মোকামতলা পুলিশ তদন্ত ফাঁড়ীর এসআই মাহবুবসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন। তারা মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।

একটি স্বনির্ভর যোগ্য সূত্রে জানা যায়, নিহত কিশোর মুশফিকুর রহমান মজনু সে পাশের গ্রামে এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। মেয়েটির পরিবার তাকে অন্যত্র বিয়ে দেওয়ায় প্রেমিক কিশোর মুশফিকুর রহমান মজনু মনের ক্ষোভে এ আত্মাহত্যার পথ বেঁচে নিতে পারে বলে তারা জানিয়েছেন।


কিশোর প্রেমিক মুশফিকুর রহমান মজনুর মৃত্যু এলাকাবাসী ও তার সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box


Posted ৬:৫৩ অপরাহ্ণ | সোমবার, ২৮ অক্টোবর ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!