রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

প্রায় দুই যুগ পর সমাবেশ; বগুড়া আসছেন ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক   শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
143 বার পঠিত
প্রায় দুই যুগ পর সমাবেশ; বগুড়া আসছেন ডা. শফিকুর রহমান

দীর্ঘ প্রায় দুই যুগ পর প্রকাশ্যে সমাবেশ করছে জামায়াত ইসলামী বাংলাদেশ। বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে বগুড়া শহর ও জেলা শাখা আয়োজিত বিশাল সুধী সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। এ উপলক্ষে আজ প্রথমবার বগুড়া সফরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ শনিবার দুপুর ২টায় সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিবেন তিনি। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দিবেন জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী।


উল্লেখ্য; ২০০১ সালের জাতীয় নির্বাচনের পর বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী গোলাম রব্বানীর নির্বাচনী জনসভা হয়েছিল এই মাঠে। তৎকালীন আমীরে জামায়াত ভাষা সৈনিক গোলাম আযম এবং আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী সেই জনসভায় ভাষন দিয়েছিলেন। এরপর এই মাঠে আর কোন প্রকাশ্যে সমাবেশ করতে পারেনি জামায়াত।

সমাবেশকে ঘিরে জামায়াত-শিবিরের নেতাকর্মিদের মাঝে ব্যাপক উৎসাহ, উদ্দীপনার সৃষ্টি হয়েছে।


Facebook Comments Box


Posted ১০:৫৮ পূর্বাহ্ণ | শনিবার, ২৬ অক্টোবর ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!