২৪ আগস্ট বগুড়া প্রেসক্লাবে শহরের ধাওয়াপাড়ার বাসিন্দা মোঃ রফিকুল ইসলামের সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়ে আজ বগুড়া প্রেসক্লাবে পাল্টা সাংবাদিক সম্মেলন করেছেন বগুড়ার শহর মহিলা দলের সাধারণ সম্পাদক রঞ্জনা বেগম ও তার পরিবার।
সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, গতকাল সংবাদ সম্মেলনে রফিকুল ইসলাম ও তার সহযোগীরা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য উপস্থাপন করেছেন।
রঞ্জনা বেগম বলেন, ধাওয়াপাড়ার আব্দুর রহিম পরিবার ও অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান রিংকুর পিতা আকতারুজ্জামান (বগুড়া পৌরসভার ২০নং আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক) দীর্ঘদিন ধরে তাদের বসতবাড়ি দখলের ষড়যন্ত্র করে আসছেন। এমনকি পুলিশি প্রভাব খাটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি ও একাধিকবার মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করা হয়েছে।
তিনি আরও জানান, প্রায় ২৫-৩০ বছর ধরে ওই জমিতে তাদের বসবাস ও ভোগদখল আছে—যার প্রমাণে সহকারী কমিশনার (ভূমি) তদন্ত প্রতিবেদন দিয়েছেন। কিন্তু প্রতিপক্ষ জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে এবং একাধিকবার হামলা চালিয়ে তাদের আহত করেছে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, প্রভাবশালী পরিবারের সদস্যরা পুলিশের নাম ভাঙিয়ে মামলা দিয়ে হয়রানি করছেন, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাও পুলিশ গ্রহণ করছে না। এতে আমাদের জীবন ও পরিবারের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।
তারা প্রশাসনের কাছে ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
Posted ৮:২৫ অপরাহ্ণ | সোমবার, ২৫ আগস্ট ২০২৫
Alokito Bogura | Editor & Publisher