রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

প্রবাসে পাঠানোর নামে মোটা অঙ্কের টাকা নিয়ে প্রতারনা; থানায় অভিযোগ

গোলাম রব্বানী শিপন, স্টাফ রিপোর্টার   বুধবার, ৩০ আগস্ট ২০২৩
233 বার পঠিত
প্রবাসে পাঠানোর নামে মোটা অঙ্কের টাকা নিয়ে প্রতারনা; থানায় অভিযোগ

বগুড়ার কাহালুতে প্রবাসে পাঠানোর নামে আদম ব্যাপারী কর্তৃক মোটা অঙ্কের টাকা নিয়ে প্রতারনার অভিযোগ।
অভিযোগ সূত্রে জানা যায়, বগুড়ার কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের খিয়ার ভুগোইল গ্রামের মৃত সতীন্দ্র নাথ বর্মন এর পুত্র শ্রী বিমল চন্দ্র বর্মন (৫২)। সে একই গ্রামের প্রতিবেশী মৃত নরেন্দ্র নাথ বর্মনের পুত্র শ্রী দেব দুলাল চন্দ্র বর্মন (৫৩) ও তার পুত্র শ্রী শ্যামল চন্দ্র (৩০) এলাকায় আদম ব্যাপারী নামে পরিচিত। তারা পিতা পুত্র মিলে শ্রী দিনমুজুর বিমল চন্দ্র বর্মনের পুত্র শ্রী বিধান চন্দ্রকে বিদেশে পাঠানোর জন্য বলেন। একপর্যায়ে বিমল চন্দ্র বর্মন তার পুত্র শ্রী বিধান চন্দ্রকে গত ২৮/১১/২০২২ তারিখে প্রবাসে পাঠানো মর্মে ধার কর্জ ও বিভিন্ন এনজিও থেকে টাকা উত্তোলন করে চুক্তি মোতাবেক ৩ লক্ষ ৫০ হাজার টাকা দেন। পরবর্তীতে আদম ব্যাপারী পিতা পুত্র প্রবাসে পাঠাতে তালবাহানা করেন। একপর্যায়ে ছেলেকে প্রবাসে নিয়ে যাওয়ার কথা বললে সে বিভিন্ন ধরণের ভয়ভীতি ও হুমকি ধামকি প্রদান করে। টাকা ফেরত দেওয়ার কথা বললে তারা বিভিন্ন তারিখ দিয়ে হয়রানি পেরেশানি করেন।

এরই ধারাবাহিকতায় গত ১৪ আগষ্ট সকাল সাড়ে ১০টায় দুলাল চন্দ্র বর্মনের বাড়ীতে টাকা ফেরত চাইতে গেলে সে অকথ্য ভাষায় গালিগালাজ পূর্বক এলোপাথারী ভাবে কিলঘুষি মেরে বিমল চন্দ্র বর্মনের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে আহত করেন। এরপর এলাকাবাসী বিমল চন্দ্র বর্মনকে আহত অবস্থায় উদ্ধার করে কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন। পরে কাহালু থানায় একটি অভিযোগ দায়ের করেন।


গত ১৫ আগস্ট সাবেক ইউপি সদস্য আব্দুল ছাত্তার সহ উভয়পক্ষ আপোষ মিমাংসায় বসেন। সেখানে উভয়পক্ষ দেন-দরবার করে দুলাল চন্দ্র বর্মনের পক্ষ থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা দিয়ে মিমাংসা করেন। ২০ হাজার টাকা নগদ দিয়ে বাকী ৭ দিনের ভিতর ১ লক্ষ টাকা দেওয়া হবে মর্মে থানায় আপোষ নামা জমা দেওয়া হয়। বাকী ১ লাখ টাকা দেওয়ার তারিখ পার হলে বিমল চন্দ্র টাকা চাইতে গেলে পূর্বের মতই তাকে প্রাণনাশের হুমকি ও মামলার ভয়ভীতি দেখান।

এ বিষয় অসহায় বিমল চন্দ্র বর্মন তদন্তপূর্বক দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবী জানিয়েছে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


Facebook Comments Box


Posted ১০:৫৪ পূর্বাহ্ণ | বুধবার, ৩০ আগস্ট ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!