রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

প্রধানমন্ত্রীকে হত‍্যার হুমকি’র প্রতিবাদে সোনাতলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

সোমবার, ২২ মে ২০২৩
98 বার পঠিত
প্রধানমন্ত্রীকে হত‍্যার হুমকি’র প্রতিবাদে সোনাতলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

রাজশাহীতে বিএনপির এক সমাবেশে প্রকাশ‍্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত‍্যা করে কবরস্থ করার হুমকির প্রতিবাদে বগুড়ার সোনাতলায় উপজেলা আওয়ামী লীগের উদ‍্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২২ মে বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আ’লীগ দলীয় কার্যালয় থেকে প্রধানমন্ত্রীকে হত‍্যার হুমকির প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল বের হয়।

এতে অংশগ্রহণ করেন উপজেলা আ’লীগের সহসভাপতি শাহিদুল বারী খান রব্বানী, সাবেক ইউপি চেয়ারম্যান অধ‍্যক্ষ শামছুল হক মন্ডল, সাবেক ইউপি চেয়ারম্যান রোস্তম আলী মন্ডল,উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ‍্যক্ষ আব্দুর মালেক,যুগ্ম সাধারণ সম্পাদক নবীন আনোয়ার কমরেড, পৌর আ’লীগের সভাপতি মশিউর রহমান রানা, মহিলা আ’লীগ নেত্রী ও উপজেলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসি রুম্পা, যুবলীগের সভাপতি ফিদা হাসান খান টিটো, উপজেলা কৃষকলীগের সভাপতি আবু লায়েছ হোসেন নাহিদ,উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক শাহনেওয়াজ তালুকদার বাবু সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।


মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে অধ‍্যক্ষ শামছুল হক এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। সমাবেশ থেকে দেশ রত্ন বঙ্গবন্ধু কন‍্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত‍্যার হুমকিদাতাকে অবিলম্বে গ্রেফতার করে প্রচলিত আইনানুযায়ী দৃষ্টান্তমূলক শান্তির দাবী জানানো হয়েছে।

Facebook Comments Box


Posted ৯:১৭ অপরাহ্ণ | সোমবার, ২২ মে ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!