রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

পূর্ব শত্রুতার জের ধরে গাবতলীতে ফিল্মি স্টাইলে ভাঙচুর ও লুটপাট, থানায় অভিযোগ

গাবতলী (বগুড়া) প্রতিবেদক   মঙ্গলবার, ১০ জুন ২০২৫
248 বার পঠিত
পূর্ব শত্রুতার জের ধরে গাবতলীতে ফিল্মি স্টাইলে ভাঙচুর ও লুটপাট, থানায় অভিযোগ

বগুড়ার গাবতলীতে পূর্ব শত্রুতার জের ধরে সোনারায় ইউনিয়নের খুঁপি উত্তরপাড়া গ্রামে প্রতিপক্ষরা অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে।

এঘটনায় গাবতলী মডেল থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।


জানা গেছে, উপজেলাধীন সোনারায় ইউনিয়নের খুঁপি উত্তর পাড়ায় ৮ই জুন রবিবার দুপুরে একদল সন্ত্রাসী বাঁশের লাঠি, লোহার রড, কাঠের বাটার, দা, কুড়াল, সাবলসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পূর্ব শত্রুতার জের ধরে মৃত আব্দুর ছাত্তার সরকারের ছেলে হাছেন আলীর বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে তাকে ঘরের মধ্য আটকে রেখে ঘরের দরজা, জালানা ও বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৪লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে। নগদ ৩ লক্ষ টাকা ও ৪ঘড়ি স্বর্ণ যাহার বাজার মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা লুটপাট করে নিয়ে যায় হামলাকারীরা। এছাড়াও হাছেন আলীর বড় ভাই ইসমাইল হোসেনের বাড়িঘর ভাংচুর করে প্রায় ৩লক্ষ টাকার ক্ষতি সাধন করে এবং তার ঘরে থাকা নগদ ৪লক্ষ টাকা নিয়ে চলে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে । ভুক্তভোগী হাছেন আলী কোন উপায় না পেয়ে ৮ই জুন রবিবার এঘটনায় গাবতলী মডেল থানা একটি অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে অভিযোগের তদন্তকারী থানার এস. আই সুজল বলেন, এ বিষয়ে একটি অভিযোগ হাতে পেয়েছি তদন্তপূর্বক আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।


Facebook Comments Box


Posted ১১:১৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১০ জুন ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!