বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সক্রিয় নেতা, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে সন্ত্রাসীরা ছুরিকাঘাত করে নির্মম ভাবে হত্যার প্রতিবাদ ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২১ এপ্রিল সোমবার দুপুরে বগুড়ার সারিয়াকান্দি উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম নিশানের নির্দেশনায় চন্দনবাইশা ডিগ্রি কলেজ ছাত্রদলের আয়োজনে অত্র কলেজ মাঠে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্র দলের যুগ্ন সাধারণ সম্পাদক নিপ্পন মন্ডল বাবুল, উপজেলা ছাত্র দলের সহ: সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রাব্বি ও উপজেলা ছাত্র দলনেতা রাশেদ উল হক, চন্দনবাইশা ইউনিয়ন কৃষক দলের আহবায়ক আব্দুল বাসেদ, চন্দনবাইশা ডিগ্রি কলেজ ছাত্র দল নেতা সৈকত ও ফুলবাবু প্রমুখ।
এসময় ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Posted ১:১৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
Alokito Bogura | Editor & Publisher