শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

পাউবোর চলমান ও প্রস্তাবিত প্রকল্পসমূহের উপর গণশুনানি অনুষ্ঠিত

খালেদ সিদ্দিকী, বগুড়া   রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫
335 বার পঠিত
পাউবোর চলমান ও প্রস্তাবিত প্রকল্পসমূহের উপর গণশুনানি অনুষ্ঠিত

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের আওতায় চলমান ও প্রস্তাবিত প্রকল্পসমূহের উপর এই গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

আজ ৯ ফেব্রুয়ারি (রবিবার) বেলা ১১টায় বাপাউবো এর ট্রেনিং ভ্যানুতে এই গণশুনানি অনুষ্ঠিত হয়।


উত্তরজনপদের প্রবেশ দ্বার খ্যাত বগুড়া জেলার উল্লেখযোগ্য ছোটো বড় নদী-খাল খনন ও নদী শাসনের জন্য চলমান স্লোপ প্রটেক্টিভ ওয়ার্কসহ বিভিন্ন উন্নয়ন কাজের অগ্রগতি এবং আগামীদিনে নদী ভাঙ্গন কবলিত এলাকাগুলো চিহ্নিত করে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, ও সংশ্লিষ্ট দপ্তর কর্তিক প্রস্তাবিত প্রকল্পসমূহের উপর বিস্তর আলোচনা পূর্বক সকলে নিজেদের মতামত তুলে ধরেন।

এ সময় বগুড়া শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি বলেন, বগুড়ার বুক চিরে বয়ে চলা করতোয়া নদীর দুষন রোধে বিশেষ ব্যাবস্থা গ্রহণ করতে হবে। করতোয়া নদীর উত্স স্থলে নির্মিত সুইচগেট অপসারণ করে নদীর স্বাভাবিক পানি প্রবাহ সচল করতে হবে, তিনি করতোয়া নদীর উত্স স্থল থেকে প্রান্ত সিমা পর্যন্ত সম্পুর্ন নদী খনন কাজের প্রকল্প গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তাবনা তুলে ধরেন।


এ সময় জনপ্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে, কর্ণিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন দিপন প্রামাণিক বলেন, সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর কর্নিবারি ইউনিয়ন এলাকায় নদীতে পলি/বালি পড়ে নৌকা চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় চরের কৃষকরা তাদের উৎপাদিত ফসল নিয়ে নদীতীরে আসতে ব্যাপক অসুবিধার সম্মুখীন হচ্ছেন, এতে করে চরের অর্থনীতি যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঠিক তেমনি ঐতিহ্যবাহী মথুরাপারা হাট তার ঐতিহ্য হারাচ্ছে।

এই জনপ্রতিনিধি পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে আরও বলেন, চরবাসীর দুর্ভোগ মেটাতে, ঐতিহ্যবাহী মথুরাপারা হাট ও নদী কেন্দ্রীক ৬ টি ইউনিয়নের লক্ষাধিক চরবাসীর চলাচলের গুরুত্বপূর্ণ মথুরাপারা ঘাটে নৌচলাচল সচল রাখতে নদির মাঝে সৃষ্ট পলি/বালি অপসারণ করে নৌ চলাচল স্বাভাবিক করার জন্য জোর আবেদন করেন।


বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাজমুল হক বলেন, সুসম উন্নয়নের মাধ্যমে খাল, বিল, নদী খনন ও দখল মুক্ত করে পানি প্রবাহ উম্মুক্ত রাখাতে এবং নদীতীরের ভাঙ্গন রোধে আমাদের যা যা করণীয় রয়েছে আমরা সেই কাজ গুলো করছি, সেই কাজগুলোর কিছুটা শেষের পথে, কিছুটা মাঝপথে চলমান রয়েছে।

তিনি আরো বলেন, আজ এই গণশুনানির মাধ্যমে আপনাদের আনা প্রস্তাব আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরবো, এবং জনস্বার্থে যা যা করা প্রয়োজন পানি উন্নয়ন বোর্ড তার সবটুকুই করার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবে।

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাজমুল হকের সভাপতিত্বে গণশুনানিতে আরও উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুল ইসলাম, উপবিভাগীয় প্রকৌশলী, সারিয়াকান্দি, হুমায়ূন কবির, উপবিভাগীয় প্রকৌশলী, ১ আসাদুল হক, ২-সোহেল রানাসহ পানি উন্নয়ন বোর্ডের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর জেলা সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, বগুড়া শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, ঠিকাদার, সমাজকর্মী, সাংবাদিকসহ বিভিন্ন স্তরের শতাধিক মানুষ এই গণশুনানিতে উপস্থিত হয়ে তাদের এলাকার নদী, খাল, সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করে তাদের প্রস্তাবনা তুলে ধরেন।

Facebook Comments Box

Posted ৪:৩৯ অপরাহ্ণ | রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!