রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

নৌকার বিজয় সুনিশ্চিত করতে যুবলীগের নেতাকর্মীদের কাজ করতে হবে —ডাঃ নান্নু

গাবতলী (বগুড়া) প্রতিনিধি   বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
171 বার পঠিত
নৌকার বিজয় সুনিশ্চিত করতে যুবলীগের নেতাকর্মীদের কাজ করতে হবে —ডাঃ নান্নু

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডাঃ মোস্তফা আলম নাননু বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বির্নিমানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিশ্বের বুকে দেশকে মাথা উচুঁ করে দ্বার করিয়েছেন। দেশ এখন উন্নয়নের রোল মডেল।

আজ বৃহস্পতিবার গাবতলী উপজেলা যুবলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে নির্বাচনী বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।


তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতি বজায় রাখতে এবারও সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নৌকার বিজয় সুনিশ্চিত করতে যুবলীগের নেতাকর্মীদের আন্তরিকভাবে কাজ করার আহবান জানান তিনি।

উপজেলা যুবলীগের সভাপতি নজরুল ইসলাম বিটুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজাহান আলীর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু।


আরো বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি মোস্তফা আব্দুর রাজ্জাক মিলু, শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, জেলা যুবলীগের সহ-সভাপতি অধ্যাপক নাছিরুজ্জামান টিটো, যুগ্ম সম্পাদক নুরেজ্জামান সিদ্দিকী, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহেল বাকী পাইকার প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহ-সভাপতি মাইছুল তোফায়েল কোয়েল, এজাজুল হক ডনেল, যুগ্ম সম্পাদক বাপ্পি কুমার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান সিজু, দপ্তর সম্পাদক জাকারিয়া আদিল, শিক্ষা ও প্রশিক্ষন বিষয়ক সম্পাদক রবিউল হায়াত পটল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুমেন খান, জোবায়ের, সৌরভ, শাজাহানপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর বাদশা, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম মুক্তা, সাংগঠনিক সম্পাদক রনজু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মুন পাইকার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিপ্লব, উপ-দপ্তর গোলাপসহ উপজেলা ও ইউনিয়নের যুবলীগের নেতৃবৃন্দ।


Facebook Comments Box

Posted ৭:৩৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!