রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

নবান্ন উপলক্ষে বগুড়ায় নতুন আলুর কেজি ৪’শ

আলোকিত বগুড়া প্রতিবেদক   সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
374 বার পঠিত
নবান্ন উপলক্ষে বগুড়ায় নতুন আলুর কেজি ৪’শ

বগুড়ায় বাজারে উঠেছে আগাম জাতের নতুন আলু। তবে দাম আকাশচুম্বী। ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে নতুন আলু।

আজ সকালে বগুড়ার বৃহৎ পাইকারী রাজাবাজার ও ফতেহ্ আলী বাজারে আগাম জাতের নতুন আলু বিক্রি করতে দেখা গেছে। অল্প পরিমাণ আলু নিয়ে বাজারে বসেছিলেন কয়েকজন ব্যবসায়ী।


ক্রেতা ও বিক্রেতারা জানিয়েছেন, নতুন সবজির পাশাপাশি নবান্ন উৎসবকে কেন্দ্র করেই নতুন আলুর দাম এত চড়া। আকাশচুম্বী দাম হলেও ক্রেতারা অল্প করে হলেও কিনেছেন।

বাংলা দিনপঞ্জিকা অনুযায়ী, পহেলা অগ্রহায়ণকে সনাতন ধর্মাবলম্বীরা নবান্ন উৎসব হিসেবে পালন করেন। নবান্ন উৎসব পালন করা হয় নতুন ধানের ভাত ও পায়েসের পাশাপাশি নতুন শাকসবজি দিয়ে। এখনো নতুন আলু বাজারে ওঠেনি। আরও ২০-২৫ দিন সময় লাগবে। কিন্তু এরই মধ্যে নবান্ন উৎসব। তাই আগাম জাতের নতুন আলু বিক্রি করছেন ব্যবসায়ীরা।


রাজাবাজারে নতুন আলু কিনতে আসা কয়েকজন ক্রেতা বলেন, আজ রবিবার আমাদের সনাতন ধর্মালম্বীদের নবান্ন উৎসব । নবান্নে সবকিছুই নতুন লাগে। নতুন চাল থেকে শুরু করে শাকসবজি—সবকিছুই নতুন লাগে। নতুন সবকিছু দিয়েই পালন করা হবে নবান্ন। বিক্রেতারা ৩৮০-৪০০ টাকা কেজি দরে নতুন আলু বিক্রি করছেন। যেহেতু বাজারে নতুন আলু নেই, তাই এই দামে বাধ্য হয়েই কিনতে হয়েছে।

এবিষয়ে রাজাবাজার কমিটির নেতা পরিমল প্রসাদ রাজ আলোকিত বগুড়াকে বলেন, আলুর আমদানি কম এবং নবান্ন উপলক্ষে এতো দাম। সিন্ডিকেটের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, না কোন সিন্ডিকেট নেই তবে অল্প কিছু কৃষক অপরিপক্ক আলু বাজারে এনেছে তাই দাম একটু বেশী।


Facebook Comments Box

Posted ১০:১৫ পূর্বাহ্ণ | সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!