রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

নন্দীগ্রামে রোগাক্রান্ত বা মরা গরুর মাংস বিক্রীর অভিযোগে ২০হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা   শুক্রবার, ১৯ মে ২০২৩
147 বার পঠিত
নন্দীগ্রামে রোগাক্রান্ত বা মরা গরুর মাংস বিক্রীর অভিযোগে ২০হাজার টাকা জরিমানা

বগুড়ার নন্দীগ্রামে রোগাক্রান্ত বা মরা গরুর মাংস বিক্রীর অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে এক মাংস ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ শুক্রবার (১৯ মে) সকালে নন্দীগ্রাম পৌরসভার ওমরপুরহাটে বাবু হোসেন (৪৮) নামের ওই কসাইকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে ওমরপুর হাটে কসাই বাবু হোসেন বাহির থেকে একটি গরু জবাই করে নিয়ে এসে বিক্রি শুরু করেন। এসময় স্থানীয় লোকজনের সন্দেহ হয় রোগাক্রান্ত বা মরা গরুর মাংস জবাই করে নিয়ে আসা হয়েছে। তাৎক্ষণিক এসংবাদ ছড়িয়ে পড়লে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়।


এ দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কসাই বাবু হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া প্রায় ১৫ কেজি গরুর মাংস পুঁতে ফেলা হয়।

নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাত বলেন, প্রাণি সম্পদ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ওই কসাইয়ের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাছাড়া উপস্থিত জনগণের সামনে প্রায় ১৫ কেজি গরুর মাংস পুঁতে ফেলা হয়।


Facebook Comments Box


Posted ৬:৪৬ অপরাহ্ণ | শুক্রবার, ১৯ মে ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!