শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

নন্দীগ্রামে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১০

এস আই সুমন, স্টাফ রিপোর্টার   রবিবার, ০৪ জুন ২০২৩
230 বার পঠিত
নন্দীগ্রামে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১০

বগুড়ার নন্দীগ্রাম পৌরসভা এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে সংঘর্ষে দুই পক্ষের ১০জন আহত হয়েছে বলে জানা গেছে। এদের মধ্যে নারীসহ দুইজনের অবস্থা আশংকাজনক। গত শনিবার বিকেলে পৌরসভার দামগাড়া পূর্বপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল রোববার নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক তারিকুল ইসলাম এতথ্য নিশ্চিত করেন।

আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- দামগাড়া পূর্বপাড়ার আব্দুল কাদের (৬৫), তার ছেলে বিএনপি নেতা রওশন আলী (৪৫), জেলহজ আলী (৩০), মৃত হারেজ উদ্দিনের ছেলে আব্দুল করিম (৫২), তার ভাই তৈয়ব আলী (৩৫), এরফান আলী (৫০), শাহানাজ পারভীন (৩৮), তার ছেলে মাইন উদ্দিন (১৬), নাজমা বেগম (৪৫) ও তানজিলা (৩০)। এদের মধ্যে বিএনপি নেতা রওশন ও শাহানাজের অবস্থা আশংকাজনক।


স্থানীয় সুত্রে জানা গেছে, হারেজ উদ্দিনের পাঁচ ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি সংক্রান্তে বিরোধ চলছে। ঘটনার দিন জায়গা মাপের সময় উভয়পক্ষের কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ করেনি বলে জানিয়েছেন থানার ওসি মো. আনোয়ার হোসেন।


Facebook Comments Box


Posted ১০:৪২ অপরাহ্ণ | রবিবার, ০৪ জুন ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!