রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

ধুনটে মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবাকে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক   বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩
416 বার পঠিত
ধুনটে মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবাকে ছুরিকাঘাত

বগুড়ার ধুনটে মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবাকে ছুরিকাঘাত করে ছেলে রিদয় আহম্মেদ রাব্বি (১৯)। ছুরিকাঘাতে গুরুতর আহত শফিকুল ইসলাম উপজেলার গোপালনগর ইউনিয়নের চরখুকশিয়া গ্রামের মৃত নেফাজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, ঘটনার দিন ২২ জুন বৃহস্পতিবার সকালে বাবা শফিকুল ইসলামের কাছে মোটরসাইকেল কেনার বায়না ধরে ছেলে রিদয় আহম্মেদ রাব্বি। তার বাবা মোটরসাইকেল কিনে দিতে অস্বীকার করায় রাগান্বিত হয়ে ধারালো ছুরি দিয়ে বাবাকে আঘাত করে রাব্বি। তাৎক্ষণিক স্বজন ও প্রতিবেশিরা দ্রুত উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। শারিরিক অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়। গুরুতর আহত শফিকুল ইসলাম সাজিমেক এ চিকিৎসাধীন রয়েছে বলে স্থানীয় সুত্রে জানা যায়।


গোপালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি আলোকিত বগুড়া’কে বলেন, ছুরিকাঘাতের এমন ঘটনার বিষয়ে আমি অবগত নই।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ  রবিউল ইসলাম আলোকিত বগুড়া’কে জানান, আমরা বিষয়টি অবগত আছি। খবর পেয়ে হাসপাতালে খোঁজ নেয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে বলেন অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


Facebook Comments Box


Posted ৭:২২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!