শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

ধুনটে বার্মিজ চাকু ও মাদকসহ যুবলীগ নেতা মিলন গ্রেপ্তার

আলোকিত বগুড়া প্রতিবেদক   সোমবার, ১৩ মে ২০২৪
713 বার পঠিত
ধুনটে বার্মিজ চাকু ও মাদকসহ যুবলীগ নেতা মিলন গ্রেপ্তার

বগুড়ার ধুনটে বার্মিজ চাকু ও মাদকসহ মাহমুদুল হাসান ওরফে মিলন নামের এক যুবলীগ নেতাকে আটক করেছে থানা পুলিশ।

রবিবার (১২ই মে) রাত ৯টার দিকে উপজেলার নিমগাছী ইউনিয়নের ধামাচামা গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে ওই এলাকার মৃত ইসাহাক আলীর ছেলে এবং ওই ইউনিয়নের যুবলীগের সাবেক সভাপতি ও নিমগাছি ইউনিয়নের পরিষদের সাবেক সদস্য।


থানা সুত্রে জানা যায়, আটকের দিন রাতে নিমগাছি ইউনিয়নের সোনাহাটা এলাকায় মোটরসাইকেল যোগে গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার এবং বিশেষ অভিযান পরিচালনা করছিলো থানা পুলিশের একটি চৌকস দল। এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারে ধামাচামা গ্রামের মাহমুদুল হাসান ওরফে মিলন তার বসতবাড়ীর ভিতর আঙ্গিনায় ট্যাপেন্টাডল ট্যাবলেট নিজ হেফাজতে রেখে মাদক সেবীদের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। তাৎক্ষনিক ভাবে রাত ৯টায় তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছে থাকা ২০ পিচ গোলাপী রংয়ের নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১টি বার্মিজ টিপ চাকু জব্দ করে পুলিশ।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোঃ সৈকত হাসান আলোকিত বগুড়া ‘র প্রতিবেদককে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ট্যাপেন্টাডল ট্যাবলেট (মাদক) ও বার্মিজ টিপ চাকুসহ মাহমুদুল হাসান ওরফে মিলনকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন ও অস্ত্র আইনের ২টি ধারায় মামলা দায়েরের পর সোমবার আদালতে পাঠানো হয়েছে।


Facebook Comments Box


Posted ৩:২৬ অপরাহ্ণ | সোমবার, ১৩ মে ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!