রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

ধুনটে চোরাই গরুসহ নামধারী কথিত সাংবাদিক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক   মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
327 বার পঠিত
ধুনটে চোরাই গরুসহ নামধারী কথিত সাংবাদিক গ্রেফতার

বগুড়ার ধুনটে চোরাই গরু সহ মিনহাজ উদ্দিন মিঠু নামের নামধারী কথিত এক সাংবাদিক কে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলার সদর ইউনিয়নের মাটিকোড়া গ্রামের আছাব আলীর ছেলে।

পুলিশ জানায়, মিনহাজ উদ্দিন মিঠু একটি সাপ্তাহিক পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে দির্ঘদিন থেকে নানা অপকর্মে সাথে জড়িত। মিঠুকে গত সোমবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে মাটিকোড়া গ্রামের আব্দুল লতিফের গোয়ালঘর থেকে একটি গাভী চুরি করে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার দিকে নিয়ে যাচ্ছিল। রাত ৩টার দিকে টহল পুলিশের একটি দল ধুনট বাইপাস সড়কের পুর্বভরনশাহী এলাকা থেকে চোরাই গরু সহ মিনহাজ উদ্দিন মিঠুকে গ্রেফতার করে। এবিষয়ে গরুর মালিক আব্দুল লতিফ ধুনট থানায় একটি মামলা দায়ের করেছে।


ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ  মনিরুল ইসলাম জানান, চোরাই গরু সহ হাতে নাতে আটক নামধারী কথিত সাংবাদিক মিঠু চুরির ঘটানার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। নিয়মিত মামলায় তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Facebook Comments Box


Posted ৬:২৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!