আদমদীঘি-দুপচাঁচিয়া এলাকার সংসদ সদস্য খান মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী (বাঁধন) কে দুপচাঁচিয়া মহাশ্মশান কালীবাড়ী (উপজেলা কেন্দ্রীয় মন্দির) কমিটির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ শনিবার বিকালে মন্দির চত্বরে এ উপলক্ষে এক সংবর্ধনা সভা মন্দির কমিটির সভাপতি দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অসীম কুমার দাসের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি-দুপচাঁচিয়া এলাকার সংসদ সদস্য খান মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী(বাঁধন)।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, দুপচাঁচিয়া পৌর মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, সহসভাপতি এসএম কায়কোবাদ, যুগ্ম সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, সদস্য মিজানুর রহমান খান সেলিম, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান মহলদার, তালোড়া পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ রাজু, থানার অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার, তালোড়া পৌর মেয়র আব্দুল জলিল খন্দকার, মন্দির কমিটির সহসভাপতি এ্যাড. উৎপল কুমার বাগচী প্রমুখ।
দুপচাঁচিয়ায় ইসলামিয়া হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
‘সাশ্রয়ী মূল্যে উন্নত সেবা’ এই ব্রত নিয়ে দুপচাঁচিয়া ইসলামিয়া হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন করা হয়েছে। গত ১৭ ফেব্রæয়ারি শনিবার সকালে বগুড়া-নওগাঁ সড়কের থানা বাসস্ট্যান্ড এলাকায় ফিতা কেটে এ হসপিটালের উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব। এ উপলক্ষে এক উদ্বোধনী সভা ব্যবসায়ী আলহাজ্ব শামসুদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও দুপচাঁচিয়া ইসলামিয়া হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মাদ আবু তাহের এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাবেক সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান সেলিম, জেলা পরিষদের সদস্য শামীমা আক্তার মুক্তা। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান মহলদার, সাবেক ইউপি চেয়ারম্যান এএইচএম নুরুল ইসলাম খান হিরু, আলহাজ্ব মজিবর রহমান, মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী প্রমুখ। এসময় ইউপি চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, ইউপি সদস্য, ব্যবসায়ী, শিক্ষক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Posted ১১:১৭ অপরাহ্ণ | শনিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৪
Alokito Bogura | Editor & Publisher