শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

দুপচাঁচিয়া পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরনের উদ্বোধন

মো: আবু কালাম আজাদ, দুপচাঁচিয়া   রবিবার, ২৩ মার্চ ২০২৫
161 বার পঠিত
দুপচাঁচিয়া পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরনের উদ্বোধন

২০২৪-২৫ অর্থ বছরে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর দুপচাঁচিয়ার বাস্তবায়নে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে পৌর এলাকায় বিনামূল্যে ভিজিএফ এর চাল বিতরনের উদ্বোধন করা হয়েছে।

২৩ মার্চ রোববার সকালে পৌরসভা চত্বরে পৌর প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান এ চাল বিতরণের উদ্বোধন করেন।


এসময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী আহমেদ কামরুল হাসান, হিসাব রক্ষন কর্মকর্তা দেওয়ান আহসানুর রাশেদ, প্রশাসনিক কর্মকর্তা মোস্তফা কামাল, ট্যাগ অফিসার পল্লী সঞ্চয় ব্যাংক দুপচাঁচিয়া শাখার ব্যবস্থাপক দীপক কুন্ডু, পৌরসভার কর আদায়কারী মফিজ উদ্দিন, প্রধান সহকারী মাহমুদ জোসেন খান ফুয়াদ, উচ্চমান সহকারী মাহমুদুল হাসান খান, কঞ্জারভেন্সি ইন্সপেক্টর মিজানুর রহমান সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগন।

এ পৌরসভায় বরাদ্দকৃত ৪৬.২১মে.টন চাল পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪হাজার ২১জনের মাঝে ১০কেজি করে মোট বিতরণ করা হয়।


Facebook Comments Box


Posted ৯:৩৪ অপরাহ্ণ | রবিবার, ২৩ মার্চ ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!