রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

দুপচাঁচিয়া পৌরসভার সাবেক মেয়র বেলাল গ্রেপ্তার

আলোকিত বগুড়া প্রতিবেদক   সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
123 বার পঠিত
দুপচাঁচিয়া পৌরসভার সাবেক মেয়র বেলাল গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আবু রায়হান হত্যা মামলার প্রধান আসামি বগুড়ার দুপচাঁচিয়ায় পৌরসভার সাবেক মেয়র বেলাল হোসেনকে (৪৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। বেলাল হোসেন দুপচাঁচিয়া পাইকপাড়া মহল্লার বাসিন্দা। তিনি ওই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদে আছেন।

সোমবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে জয়পুরহাটের আক্কেলপুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


থানা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুপচাঁচিয়ায় গত ৪ আগস্ট যুবদলের সদস্য আবু রায়হান রাহিম গুলিবিদ্ধ হন। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ৯ আগস্ট তার মৃত্যু হয়। এ বিষয়ে রাহিমের মা রওশন আরা বেগম বাদী হয়ে ১৭ আগস্ট ২২ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। মামলায় অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়। ওই মামলায় বেলাল হোসেন এক নম্বর আসামি।

দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, বেলাল হোসেনকে আজ (সোমবার) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।


Facebook Comments Box


Posted ৬:৪৪ অপরাহ্ণ | সোমবার, ২৮ অক্টোবর ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!