শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

আবু কালাম আজাদ, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি   রবিবার, ০১ জুন ২০২৫
116 বার পঠিত
দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

বগুড়ার দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় নাহিদ হোসেন(২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত নাহিদ দুপচাঁচিয়া সদর ইউনিয়নের বাজারদীঘি হাটসাজাপুর গ্রামের টেইলার্স ব্যবসায়ী শহিদুল ইসলামের ছেলে।

এ ঘটনায় নাহিদের বন্ধু একই গ্রামের ফেরদৌন হোসেনের ছেলে আরাফাত হোসেন(২০) গুরুতর আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


গত ৩১মে শনিবার রাত পৌনে ৯টার সময় বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়ার তেলিগাড়ীনামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নাহিদ জোবেদা মার্কেটে তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থলে পৌছিলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার ওপর পড়ে যায়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন। আরাফাতের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসাধী জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।


দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম সড়ক দুর্ঘটনায় নাহিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারে পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box


Posted ৯:১০ অপরাহ্ণ | রবিবার, ০১ জুন ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!