শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় মা সহ ৩ বছরের শিশু নিহত

মো: আবু কালাম আজাদ, দুপচাঁচিয়া প্রতিনিধি   বুধবার, ১২ মার্চ ২০২৫
148 বার পঠিত
দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় মা সহ ৩ বছরের শিশু নিহত

দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় অটোভ্যানের আরোহী মা মেয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ৩বছরের শিশু কন্যা রাহিমা খাতুন ও তার মা রোখসানা খাতুন(২৫)। নিহত রোখসানা খাতুন কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ছাতারপাড়া গ্রামের আবু বক্করের স্ত্রী।

১২্মার্চ বুধবার দুপুরে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের পাকরাইল নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটেছে।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনারদিন দুপুরে রোখসানা খাতুন বেড়াগ্রাম তার বাবার বাড়ি থেকে অটোভ্যান যোগে স্বামীর বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পাকরাইল নামক স্থানে পৌঁছিলে একই দিক থেকে আসা একটি মিনি ট্রাক(বগুড়া-ড-১১-২০১২) অটোভ্যানটিকে স্বজোরে ধাক্কা দেয়। এতে মা ও মেয়ে রাস্তার ওপর পড়ে যায় এবং ঘটনাস্থলেই শিশু আরোহী মারা যায়।

এলাকাবাসী দ্রুত নিহতের মাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তার অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পথে তার মৃত্যু হয়। ঘটনার পরপরই ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যায়। এ সময় বিক্ষুদ্ধ জনতা ট্রাকে আগুন লাগিয়ে দেয়।


দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম সড়ক দুর্ঘটনায় মা মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারে নিকট থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box


Posted ৫:০৭ অপরাহ্ণ | বুধবার, ১২ মার্চ ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!