শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

দুপচাঁচিয়ায় সায়েন্স ল্যাব একাডেমিক কোচিং’র এসএসসি প্রস্তুতির ব্যাচের বিদায় সংবর্ধনা

মো: আবু কালাম আজাদ, দুপচাঁচিয়া   সোমবার, ০৭ এপ্রিল ২০২৫
334 বার পঠিত
দুপচাঁচিয়ায় সায়েন্স ল্যাব একাডেমিক কোচিং’র এসএসসি প্রস্তুতির ব্যাচের বিদায় সংবর্ধনা

দুপচাঁচিয়ায় সায়েন্স ল্যাব একাডেমিক কোচিং শিক্ষা পরিবারের আয়োজনে এসএসসি প্রস্তুতি ২০২৫ব্যাচের বিদায় সংবর্ধনা এবং এসএসসি ও এইচএসসি ২০২৪ব্যাচের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

৭এপ্রিল সোমবার দুপুরে থানা বাসস্ট্যান্ডের অদূরে চক সুখানগাড়ী এলাকায় একাডেমিক চত্বরে দুপচাঁচিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও একাডেমিক এর পরিচালক আবু রায়হানের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন।


অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ কুমার, তিনদীঘি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মতিউর রহমান, দুপচাঁচিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর ইউনুছ আলী মহলদার মানিক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ, একাডেমিক এর ২০২৪ব্যাচের শিক্ষার্থী অপূর্ব সরকার, রাসেল মাহমুদ রাজ, এসএসসি প্রস্তুতি ২০২৫ব্যাচের শিক্ষার্থী তামিম ইকবাল প্রমুখ।

এ সময় শিক্ষক শহীদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির সবুজ, একাডেমিক এর সহকারী পরিচালক ইমাম হাসান সহ অত্র একাডেমিক এর শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।


পরে একাডেমিক এর পক্ষ থেকে এসএসসি প্রস্তুতি ২০২৫ব্যাচের ৮৪জন শিক্ষার্থীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রথম স্থান অধিকারীকে পুরস্কার স্বরূপ একটি ল্যাপটপ ও দ্বিতীয়স্থান অধিকারীকে একটি এলইডি মনিটর প্রদান করেন অতিথিবৃন্দ।

এছাড়াও ২য়, ৩য় ও ৪র্থ স্থান অধিকারীদের পুরস্কার বিতরণ সহ ব্যাচের সবাইকে সৌজন্য পুরস্কার প্রদান করা হয়। অপরদিকে এসএসসি ও এইচএসসি ২০২৪ব্যাচের ৫৮জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে মেধা স্বীকৃতি স্মারক প্রদান করে অতিথিবৃন্দ।


Facebook Comments Box

Posted ৭:৪১ অপরাহ্ণ | সোমবার, ০৭ এপ্রিল ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!