মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় কর্তৃক বাস্তবায়িত ভিডাব্লিউবি কর্মসূচীর আওতায় দুপচাঁচিয়া সদর ইউনিয়ন পরিষদের ২৭৭জন মহিলার মাঝে কার্ড ও খাদ্য শস্য বিতরণ করা হয়েছে।
২৭ আগস্ট বুধবার সকালে সদর ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান প্রধান অতিথি হিসাবে এ কার্ড ও খাদ্য শস্য বিতরনের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াছমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ইউপি সচিব গোলাম মোস্তফা, হিসাব রক্ষক কনিকা সরকার, ইউপি সদস্য বাবু সরদার, ইউনুছ আলী, হাজেরা বিবি, খাতিজা বিবি প্রমুখ। এদিন কার্ডধারী সুবিধাভোগী মহিলাদের মাঝে প্রতিজনকে ৩০কেজি করে চাল বিতরণ করা হয়।
Posted ৮:৩৪ অপরাহ্ণ | বুধবার, ২৭ আগস্ট ২০২৫
Alokito Bogura | Abu kalam Azad || Dupchachia